Saturday, August 15, 2026
32 C
Dhaka

বারহাট্টায় ঝুলন্ত অবস্থায় শিশুর লাশ, তদন্তে পুলিশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে শিশুটির বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বারহাট্টা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বিকেলে ময়নাতদন্ত শেষে পুলিশ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত ও বিবস্ত্র অবস্থায় শিশুটিকে দেখতে পান তার স্বজনেরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় একজন অটোরিকশাচালক।

শিশুটির পরিবার জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে শিশুটির মা তাকে খাবার দিয়ে বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে যান। প্রায় আধা ঘণ্টা পর বাড়িতে ফিরে এসে তিনি মেয়েকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য চার কিশোর ও দুই তরুণকে আটক করে। আটক চার কিশোরের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে এবং বাকি দুই তরুণের বয়স প্রায় ২২ বছর বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মাজহারুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। গোপনাঙ্গে কিছুটা ক্ষত দেখা গেছে। শারীরিক পরীক্ষার প্রতিবেদন এখনো পাইনি। নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। ছয়জনের জিজ্ঞাসাবাদ চলছে। ওই ঘরে একটি গেঞ্জি পাওয়া গেছে। সেটিও জব্দ তালিকায় রাখা হয়েছে। আশা করছি, ঘটনার রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img