Friday, June 5, 2026
38 C
Dhaka

বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ভোরের দিকে হঠাৎ বাজার এলাকায় আগুনের শিখা দেখা যায়। সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠা কয়েকজন প্রথম আগুন দেখতে পান এবং চিৎকার করে অন্যদের ডাকেন। পরে আশপাশের লোকজন দ্রুত বাজারের দিকে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

এরই মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাজারের তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মনজু মিয়া, লালচাঁদ ও বাবলু মিয়ার বলে জানা গেছে। তাঁদের দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামালও আগুনে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাহিবুল ইসলাম বলেন, ‘সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ “আগুন আগুন” চিৎকার শুনে বাজারে ছুটে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারছিল না।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী লালচাঁদ বলেন, ‘রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়িতে গেছি। সাহ্‌রির জন্য উঠছি, বাজার মসজিদের মাইকে অ্যালার্ম শুনি বাজারে আগুন লাগছে। এসে দেখি সব পুড়ে ছাই। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটা মালামালও পাইনি, সব পুড়ে গেছে।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম মুঠোফোনে জানান, ভোর ৪টা ১৭ মিনিটে বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে পরে আবার ফোনে জানানো হয় যে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ফলে মাঝপথ থেকেই ফায়ার সার্ভিসের গাড়িকে ফিরে আসতে হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img