Wednesday, April 22, 2026
31 C
Dhaka

পুলিশের তথ্য সংগ্রহে বাধা, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

নাটোরের সিংড়ায় দুর্ঘটনায় নিহত তরুণের লাশ উদ্ধার করতে গিয়ে এলাকায় থাকা কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে দুই উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে আহত করেছে। এ সময় পুলিশের একটি পিকআপের কাচও ভাঙচুর করা হয়। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়ার থেলকুড় গ্রামে।

আহত পুলিশ সদস্যরা হলেন সিংড়া থানার উপপরিদর্শক নেজাম ইসলাম, কালীগঞ্জ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার রায় এবং কনস্টেবল আশরাফুল ইসলাম। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানা ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) শর্ষে মাড়াই করার সময় একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। গাড়িটি উল্টে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাতে সিংড়া থানার পুলিশ একটি পিকআপ নিয়ে নিহতের বাড়িতে গেলে তারা লাশ থানায় নেওয়ার চেষ্টা করেন। স্বজনদের হাসপাতালের মৃত্যুসনদ দেখানোর পর লাশ দাফনের অনুমতি নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। এ বিষয়ে স্থানীয় লোকজন আপত্তি তোলেন এবং পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে তিন পুলিশ সদস্যকে মারধর করেন এবং পিকআপের কাচ ভাঙচুর করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ব ম আব্দুন নূর জানান, মৃতের লাশ উদ্ধার ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা হামলা চালিয়ে পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img