Sunday, August 2, 2026
27.5 C
Dhaka
No menu items!

সিলেটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম রহমত মারুফ। তিনি জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদা দাবি এবং ট্রাকচালকদের ওপর হামলার অভিযোগে গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা ট্রাকচালক মাহফুজুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় রহমত মারুফের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চালক ও শ্রমিকদের মারধর করা হয় এবং ট্রাক ভাঙচুর করা হয়।

মামলার পরপরই রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রহমত মারুফের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সারী-গোয়াইন বেড়িবাঁধ প্রকল্পে নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাকের চালক। তিনি প্রায় তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় কাজ করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা একটার দিকে নদী খননের কাজে নিয়োজিত মাটিবাহী কয়েকটি ট্রাক বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় রহমত মারুফের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেগুলোর গতিরোধ করা হয়। এ সময় রহমত মারুফ তার বাবা জামাল আহমদসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে নিয়ে ট্রাকগুলো থামিয়ে দেন। পরে চালক ও শ্রমিকদের টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ করা হয়।

একপর্যায়ে প্রকল্প এলাকায় কাজ চালিয়ে যেতে হলে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চালক ও শ্রমিকেরা এতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় কয়েকজন আহত হন বলে অভিযোগে বলা হয়েছে। পাশাপাশি ট্রাকচালক ও সহকারীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। হামলার সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত অন্তত ১০টি ট্রাক ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে মৌখিক অভিযোগ পাওয়ার ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রহমত মারুফকে আটক করে পুলিশ। পরে লিখিত অভিযোগ পাওয়ার পর সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, রহমত মারুফ উপজেলা ছাত্রদলের পরিচয়ের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেকে সমন্বয়ক হিসেবেও পরিচয় দিতেন।

সিলেটের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট ও জৈন্তাপুর সার্কেল) সালমান নূর আলম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img