Thursday, September 17, 2026
27 C
Dhaka

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও হাঁসের ডিমের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতিটি হাঁসের ডিমের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। আগে যেখানে একটি ডিম ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো, সেখানে এখন আকারভেদে ৮ থেকে ১০ টাকায় বেচাকেনা হচ্ছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও খামারিরা আর্থিক চাপে পড়েছেন।

মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) সকালে সিংড়া উপজেলা সদরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, হাঁসের ডিমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বাজারে ছোট ডিম ৮ থেকে ৯ টাকা এবং বড় ডিম ১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রোজা শুরুর আগ পর্যন্ত একই ডিম ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি হিসাবে চলনবিল এলাকায় বড় আকারের হাঁসের খামার রয়েছে ৪৫১টি। এছাড়া প্রায় প্রতিটি গ্রামীণ বসতবাড়িতেই ছোট পরিসরে হাঁস পালন করা হয়। সব মিলিয়ে উপজেলায় আড়াই লাখের বেশি হাঁস রয়েছে। উৎপাদিত ডিমের প্রধান পাইকারি বাজার বসে উপজেলা সদরে। অনেক সময় ব্যবসায়ীরা সরাসরি খামার থেকে ডিম কিনে দেশের বিভিন্ন আড়তে পাঠান।

ডাহিয়া গ্রামের খামারি মকছেদ আলী বলেন, ‘হাঁসের খাওয়ার খরচ, ওষুধপত্র ও পাটের (কর্মী) খরচ অনেক বাড়ি গিছে। একন একটা ডিম উৎপাদন করতে খরচ হয় প্রায় ১২ টেকা। অথচ ডিম বিক্রি করচি ৮ থেকে ১০ টেকা করি। এভাবি চললে খামার বন্ধ করি দিতে হবি।’

ডিমের আড়তদার আবদুল ওহাব বলেন, রোজার সময় চাহিদা কম থাকায় দাম কমেছে। উৎপাদন খরচ বিবেচনায় ডিমের ন্যূনতম দাম ১২ থেকে ১৫ টাকা হওয়া উচিত। তবে ছোট ডিম ৮ থেকে ৯ টাকা এবং বড় ডিম ১০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁর ধারণা, রোজার পর দাম আবার বাড়তে পারে।

ঢাকা থেকে আসা পাইকার মওদুদ মওলা বলেন, দাম কম হলেও বেচাকেনা তেমন জমছে না। রোজার কারণে মানুষ হয়তো কম খাচ্ছেন। তবে এখান থেকে ডিম কিনে ঢাকায় বিক্রি করতে দামে বড় কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, পোলট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় হাঁসের ডিমের চাহিদা কিছুটা কমেছে। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। তবে পরিস্থিতি সাময়িক বলে তিনি উল্লেখ করেন এবং দ্রুতই খামারিরা ন্যায্য মূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img