Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ রোববার সকাল নয়টার দিকে তিনি হাসপাতালে গিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে আলোচনা করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা, তেলাপোকা ও ছারপোকা নিধনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দেন, নিয়মিতভাবে হাসপাতালের সব বিভাগ পরিষ্কার রাখা হোক এবং প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে প্রশাসনকে জানান।

মির্জা ফখরুল পরিদর্শনের পরে সাংবাদিকদের বলেন, ‘আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল দেখতে এসেছিলাম। আগের চেয়ে পরিষ্কার দেখেছি। আশা করছি, হাসপাতালটি আরও উন্নয়নের পথে যাবে। এখানে মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়ে গেছে এবং সাইটও ঠিক করা হয়েছে। মেডিক্যাল কলেজ চালু হলে হাসপাতালটি আরও উন্নত হবে। আমরা চেষ্টা করব এটাকে ৫০০ শয্যায় উন্নীত করতে। এই এলাকার মানুষ যেন সবসময় স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে আমরা সজাগ থাকব।’

মন্ত্রী আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, তাদের যা যা প্রয়োজন তা আমাদের জানালে আমরা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেব। জেলা প্রশাসক জানিয়েছেন, হাসপাতালে একটি লিফটের ব্যবস্থা করবেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’ তিনি ঠাকুরগাঁও সিভিল সার্জনকে অনুরোধ করেন, ‘জেলায় স্বাস্থ্যব্যবস্থা যেন সুচারুভাবে চলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পায়। সীমিত সম্পদ দিয়েও ভালো কাজ করার চেষ্টা করতে হবে। দায়িত্বে থাকা সবাই যেন দায়িত্বপূর্ণ আচরণ করেন।’

মির্জা ফখরুলের সঙ্গে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান উপস্থিত ছিলেন।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img