Monday, September 7, 2026
27 C
Dhaka

নওগাঁয় ইফতারের সময় টক দইয়ের ঘোল বা মাঠার ঐতিহ্য

নওগাঁ শহরে রোজার মাসে ইফতারের অন্যতম প্রিয় পানীয় হলো পাতলা দই বা ঘোল, স্থানীয়ভাবে ‘মাঠা’ নামে পরিচিত। খেজুর, ছোলা ও পেঁয়াজসহ নানা ইফতারের পদ থাকলেও পাতলা দই বা ঘোল ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ থেকে যায়। যুগ যুগ ধরে নওগাঁর মানুষ এই ঘোল খেয়ে আসছে, যা তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরের জন্যও পুষ্টিকর।

প্রচলিত রীতি অনুযায়ী, ফুটপাত কিংবা শহরের প্রসিদ্ধ দই–মিষ্টির দোকান থেকে টক দই কিনে পানি ও লবণ মিশিয়ে পাতলা ঘোল তৈরি করা হয়। রোজাদারদের মধ্যে স্বাস্থ্যসচেতন ব্যক্তিরাও এটি পছন্দ করেন। রোজার প্রথম দিন থেকে শহরের ব্রিজের মোড়, তাজের মোড়, সরিষাহাটির মাড়, গোস্তহাটির মোড়, মুক্তির মোড় ও দয়ালের মোড়ের ফুটপাত ও অলিগলিতে টক দই বিক্রি করতে দেখা গেছে।

শহরের প্রসিদ্ধ দই–মিষ্টির দোকান ‘নওগাঁ মিষ্টান্ন ভান্ডার’-এ প্রতি হাঁড়ি (প্রায় ৬০০ গ্রাম) টক দই ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুটপাতের বিক্রেতাদের দাম ১৩০–১৪০ টাকা। কিছু বিশেষ দোকানে ৭০০–৮০০ গ্রাম হাঁড়ি ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম বেড়ে যাওয়ার মূল কারণ দুধের মূল্যের বৃদ্ধি। দোকানিরা জানান, গত বছর ১ লিটার দুধ ৬০–৭০ টাকায় কিনতেন, এবার তা ৮০–৯০ টাকায় কিনতে হচ্ছে।

ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ বলেন, দুধের ননির থেকে চর্বি আলাদা করলে যে জলীয় অংশ থাকে, সেটিই মাঠা বা ঘোল। এটি ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ও উপকারি ব্যাকটেরিয়া সমৃদ্ধ। ঘোল উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমে সহায়তা দেয় এবং ক্লান্তি কমিয়ে মেজাজ ফুরফুরে রাখে।

কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী জানান, ষাট-সত্তরের দশকে শহরের লিটন ব্রিজ এলাকায় হাঁড়ি নিয়ে মাঠা বিক্রি হতো। গরমের দিনে এটি খেয়ে মানুষ দমবন্ধ করে শীতলতা অনুভব করত। আশি-নব্বইয়ের দশকে কালীতলা ও চুড়িপট্টি এলাকায় দই বিক্রি শুরু হয় এবং ধীরে ধীরে পানি ও লবণ মিশিয়ে মাঠা বা ঘোল তৈরি করার রীতি গড়ে ওঠে।

নওগাঁর রোজাদারদের ইফতারে এই পাতলা দই বা মাঠা বছরের পর বছর ধরে এক অনন্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, যা মানুষের দৈনন্দিন রোজা পালনকে সহজ ও স্বাদযুক্ত করে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img