Thursday, July 23, 2026
27.7 C
Dhaka
No menu items!

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীদের উপস্থিতি দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি পরিত্যক্ত ছিল। শনিবার (৬ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিন খানের নেতৃত্বে কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তাঁরা কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ফেসবুকে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মো. মতিন খানের সঙ্গে ছাত্রলীগের সাবেক সদস্য এবং বর্তমানে যুবলীগের কর্মী টিপু ও মশিউর রহমান লিটন উপস্থিত ছিলেন। তাঁরা কার্যালয়ের সামনে ব্যানার টানানোর পর জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিন খান হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনার নির্দেশ ছিল, ভাঙা, দখলকৃত বা পোড়া অবস্থায় থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার টাঙিয়ে নিজেদের অবস্থান জানান দিতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা হামলা-মামলায় ভয় করি না। নেত্রী আদেশ দিলে আমরা আবারও রাজপথে নামব।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমতলী উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি প্রথম আলোকে বলেন, যেহেতু সরকারিভাবেই এই দল কার্যক্রম নিষিদ্ধ। তারা এখন চাইছে রাষ্ট্রে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। সরকারের সব পদক্ষেপকে তারা ম্লান করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দলীয় নেতা–কর্মীদের সতর্ক থাকারও নির্দেশ দিয়েছি। আমাদের দলীয় নির্দেশনা রয়েছে কোনো ধরনের মব সৃষ্টি না করে নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীদের পাওয়া গেলে তাঁদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার জন্য। তাঁদেরকে ধরার জন্য পুলিশও তৎপর রয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ কাজে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বরগুনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। এরপর থেকে দলটির স্থানীয় নেতা–কর্মীদের অনেকেই আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁদের একটি অংশ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img