Wednesday, April 22, 2026
35 C
Dhaka

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যা ছয়টার দিকে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হোসেন (৪৫) তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, পাশের ঝাকুয়াপাড়া এলাকায় একটি তামাকখেতে রক্তের দাগ ও এক জোড়া জুতা পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা জুতাটি মঞ্জুরুলের বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।

পরদিন বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা ঝাকুয়াপাড়া মাঠে লাশের খোঁজ শুরু করেন। দুপুরের দিকে রামপুরা মাজারসংলগ্ন একটি আলুখেতের এক কোণে মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিক্ষোভকারীরা জানান, নিহত মঞ্জুরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর স্ত্রী ও তিন সন্তান অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাঁরা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দাবি করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেছি। বিচারের আশ্বাস পেয়ে তাঁরা সড়ক থেকে সরে যান।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মঞ্জুরুলের স্ত্রী জান্নাতি বেগম তারাগঞ্জ থানায় আজ একটি হত্যা মামলা করেছেন। আমরা গুরুত্বসহকারে মামলাটি তদন্ত করছি। দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img