Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে বিএনপির পাঁচ নেত্রীর মনোনয়ন দৌড়

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে টাঙ্গাইলে তৎপরতা শুরু করেছেন দলের পাঁচজন নারী নেত্রী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা জোরদার হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দলে নিজেদের দীর্ঘদিনের অবদান ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাহেলা জাকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আফরোজা খন্দকার (নিপু), জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী এবং সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম। এ ছাড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতাও মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন।

স্থানীয় বিএনপির নেতারা জানান, মন্ত্রিসভা গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে নেত্রীরা সক্রিয় হয়েছেন। তাঁরা দলীয় উচ্চপর্যায়ে যোগাযোগ রক্ষা করছেন এবং অতীতে সংগঠনে তাঁদের ভূমিকার বিষয়টি তুলে ধরছেন।

আলোচিত পাঁচজনের একজন রাহেলা জাকির রাজনীতির পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত। তিনি ‘নারী উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। আশা করি, দল আমার কাজের মূল্যায়ন করবে।’

আফরোজা খন্দকারের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। ১৯৯০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। পরে বিমান বাংলাদেশে চাকরিতে যোগ দেন। তাঁর স্বামী সাঈদ সোহরাব বর্তমানে কেন্দ্রীয় বিএনপির সহসাংস্কৃতিক সম্পাদক এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজনৈতিক কারণেই আওয়ামী লীগ সরকারের আমলে আফরোজা খন্দকারকে বাংলাদেশ বিমানের ডিজিএম পদ থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

আফরোজা খন্দকার বলেন, ‘দলের সঙ্গে যুক্ত থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। কিছু পাই বা না পাই, দলের আদর্শ থেকে সরে যাইনি। বাকি জীবন এ আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যেতে চাই।’

জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান শ্রমিকনেতা হবিবর রহমান খানের মেয়ে এবং সাবেক প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান খানের বোন। তিনি বলেন, ‘আমি বিগত দিনে মাঠে থেকে লড়াই–সংগ্রাম করেছি। টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলায় সংগঠন গুছিয়েছি।’

জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম ও বর্তমান সাধারণ সম্পাদক রক্সি মেহেদী টাঙ্গাইলে আইন পেশায় যুক্ত। রক্সি মেহেদী করটিয়া সরকারি সাদত কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মান্নানের স্ত্রী।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। টাঙ্গাইল থেকে যাঁরা সংসদ সদস্য হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন, তাঁরা ব্যক্তিগত উদ্যোগে করছেন। এ বিষয়ে এখনো কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা ইন্টার মায়ামি এবার আরও একটি বড় নাম যুক্ত করার পথে এগোচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...
spot_img