Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে লক্ষ্মীপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আগুন দিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

ঘটনার সূত্রপাত ঘটে বিকেলে ভূঁইয়া রাস্তা এলাকায় একজনের অটোরিকশা চুরি হওয়ায়। স্থানীয়রা চোর সন্দেহে চারজনকে আটক করেন এবং মারধর শুরু করেন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে থানায় নেওয়ার প্রস্তুতি নিলে স্থানীয়রা বাধা দেন। তারা অটোরিকশার অবস্থান জানার আগে কাউকে থানায় নেওয়ার অনুমতি দেননি। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর রাত ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন, পুলিশ লাঠিপেটা চালায়।

পুলিশ জানায়, চোর সন্দেহে আটক ব্যক্তিদের চিকিৎসার জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। সংঘর্ষে পুলিশ সদস্য মোতালেব হোসেন ও শওকত হোসেন আহত হন। বর্তমানে তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানিয়েছেন, আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মামলা করা হবে।

তবে স্থানীয় বাসিন্দারা পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রূঢ় আচরণ করেছে এবং কয়েকজনকে মারধর করেছে। বাসিন্দা ফারুক হোসেন বলেন, তারা চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও সঠিক তদন্ত চেয়েছিলেন, কিন্তু পুলিশ কথা শোনেনি।

সংঘর্ষের জেরে সড়কে শত শত যান আটকা পড়ে। রাত দেড়টার দিকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর স্থানীয়রা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img