Monday, August 24, 2026
29 C
Dhaka

সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে আসতে হবে, শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর উপজেলায় মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, মাদক নির্মূল এবং উন্নয়ন কাজে শতভাগ মান নিশ্চিত করার বিষয়ে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “সরকারি কর্মকর্তাদের বেতন আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। তাই আপনাদের অবশ্যই সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, “মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের স্বার্থে ১৮ ঘণ্টা কাজ করতে পারেন, তবে আমাদের অন্তত ১৩ ঘণ্টা কাজ করা উচিত। কাজের প্রতি অবহেলা বা সময়মতো অফিসে না আসলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মাদক, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সংসদ সদস্য বলেন, মাদকের সাথে জড়িতদের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।অপরাধীদের পক্ষে কোনো রাজনৈতিক তদবির বরদাস্ত করা হবে না।ইতোমধ্যেই অপরাধে জড়িত অনেক নেতা-কর্মীকে আইনের আওতায় আনা হয়েছে। কেউ তদবির করলে তাকেও প্রয়োজনে জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি।

উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, সরকারের ভ্যাট ও ট্যাক্স বাদে প্রকল্পের পুরো টাকা কাজে ব্যয় করতে হবে। ঠিকাদাররা নির্ধারিত ১৫ শতাংশের বেশি লাভ করতে পারবেন না। এছাড়া, কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, “খাল খননের ফলে ফসলি জমিতে পানি সরবরাহ নিশ্চিত হবে এবং ফলন বৃদ্ধি পাবে। হাইমচরের রাস্তাঘাট দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন।বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা হাইমচরের স্বাস্থ্যসেবা, টিউবওয়েল স্থাপন ও অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img