Wednesday, September 16, 2026
30 C
Dhaka

চাঁদপুরকে আধুনিক জেলা হিসেবে গড়তে হবে’—এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “উন্নয়ন ও জনসেবার মূল কারিগর হচ্ছেন আপনারা। একা কোনো ব্যক্তি বা নেতার পক্ষে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। ‘আমি’ নয়, বরং ‘আমরা’—এই চেতনা ধারণ করে আমাদের এগোতে হবে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় শেখ ফরিদ আহমেদ মানিক মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, “মাদক হয়তো একদিনে পুরোপুরি নির্মূল হবে না, কিন্তু নিয়ন্ত্রণে আনা অবশ্যই সম্ভব। এজন্য প্রশাসন, পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।” তিনি কিশোর গ্যাং দমনে চলমান অভিযান আরও জোরদার করার স্পষ্ট নির্দেশ দেন।

সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে এমপি মানিক বলেন, হাসপাতাল ও সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ সেবা নিতে এসে যেন ফিরে না যায়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। এছাড়া পাসপোর্ট অফিস ও হাসপাতালকে সম্পূর্ণ দালালমুক্ত করতে হবে।”

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ ও ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসমুখী করার আহ্বান জানান।

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বেশ কিছু বড় প্রকল্পের ঘোষণা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য, চাঁদপুরে দুটি ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার অন্তত একটি দ্রুত বাস্তবায়ন করা হবে।চাঁদপুর-হাইমচর সড়ককে চার লেনে উন্নীত করা এবং স্বচ্ছতার সঙ্গে জেলাজুড়ে খাল খনন ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।চাঁদপুর ও কুমিল্লার দীর্ঘমেয়াদী পানি সমস্যা সমাধানে ২৩০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি।যানজট নিরসন, বালু সংক্রান্ত সহিংসতা বন্ধ এবং পৌরসভার ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফেরানোর নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. রবিউল হাসান।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানসহ জেলার প্রায় ৮০টি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img