Monday, June 15, 2026
33.9 C
Dhaka

আশুলিয়া থেকে ধরা পড়ল রাজবাড়ীর আলোচিত হত্যা মামলার আসামি

রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তরুণ ব্যবসায়ী জাহিদ হাসান (২৭) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি রাতুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফরিদপুরে র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। গ্রেপ্তার রাতুল (২৮) রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মেছোঘাটা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর মহল্লার বাসিন্দা মাহতাব ফকিরের ছেলে জাহিদ হাসান ফকির। দেশে ফিরে পুনরায় বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে এলাকায় স্যানিটারি পণ্যের ব্যবসা শুরু করেন।

গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে একটি মুঠোফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জাহিদ। কিছু সময় পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি দোকানের সামনে কয়েকজন তরুণ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন ১৮ ফেব্রুয়ারি নিহতের বাবা মাহতাব ফকির বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা করেন। এতে রাতুলসহ ছয়জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তার প্রধান আসামি রাতুলকে শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে থানায় আনা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...
spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...
spot_img