Thursday, July 23, 2026
27.8 C
Dhaka
No menu items!

দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের ঐতিহাসিক খাল

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া এলাকার প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ চৌক্কার খাল, যা গড়গড়িয়া খাল নামেও পরিচিত, এখন অস্তিত্ব সংকটে। একসময় কৃষি সেচ ও স্থানীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই খাল বর্তমানে ভরাট, দখল ও দূষণের কারণে বিলীন হওয়ার পথে। স্থানীয়দের দাবি, খালটি শুধু একটি জলাধার নয়, এটি ঐতিহাসিক স্মৃতিরও অংশ।

খালটি লবলং খালের একটি শাখা। দোখলা বাজার থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে ছাপিলাপাড়া হয়ে ভাংনাহাটি গ্রামে গিয়ে কৃষিজমিতে মিলিত হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, ১৯৭৮ সালের দিকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খননের সময় সরাসরি এলাকায় উপস্থিত ছিলেন এবং শ্রমিকদের সঙ্গে নিজ হাতে মাটি কাটেন। সেই স্মৃতি এখনো স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

তৎকালীন শ্রীপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল হেলিম জানান, খাল খননের সময় চেয়ারম্যান ছিলেন ইব্রাহিম মণ্ডল। শ্রমিকদের গম দেওয়ার বিনিময়ে কর্মসূচি শুরু হয়। তবে চেয়ারম্যানের মৃত্যুর পর পদাধিকারবলে তিনি দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গাড়ির বহর নিয়ে ছাপিলাপাড়া অংশে আসেন। তিনি শ্রমিকদের সঙ্গে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন। তাঁকে মাটি কাটতে দেখে শ্রমিকেরা বিস্মিত হন। সে সময় তোলা কিছু ছবি দীর্ঘদিন তাঁর কাছে সংরক্ষিত থাকলেও পরে নষ্ট হয়ে যায়। তবে বর্তমানে নির্বাচিত সংসদ সদস্যের কাছেও খাল পুনঃখননের দাবি জানানো হয়েছে।

আবদুল হেলিম অভিযোগ করেন, সেতুর উজানে প্রায় ৫০০ গজ দূরে একটি কারখানা নির্মাণের সময় খালের অংশ ভরাট করা হয়েছে। পাশাপাশি আশপাশের অন্তত ২০টি কারখানার বর্জ্য খালে পড়ছে। এতে পানি দূষিত হয়ে কৃষিজমি ও ভূগর্ভস্থ পানির ক্ষতি হচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ে আশপাশের বাড়িঘর প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।

তৎকালীন শ্রীপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমানে শ্রীপুর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান শ্রীপুর হাইস্কুল মাঠে হেলিপ্যাডে অবতরণ করে গাড়িযোগে খালের স্থানে আসেন। সেখানে কোদাল প্রস্তুত রাখা ছিল এবং তিনি শ্রমিকদের সঙ্গে মাটি কাটেন। তিনি অভিযোগ করেন, ভূমিদস্যুরা খাল দখল করেছে এবং অনেক জায়গায় পাড় কেটে ফেলা হয়েছে। তাঁর মতে, জরুরি ভিত্তিতে খনন ও দখলমুক্তকরণ প্রয়োজন এবং কারখানাগুলোকে ইটিপি ব্যবহার নিশ্চিত করতে হবে।

স্থানীয় স্কুলশিক্ষক মাসুদ ইবনে মোবারক বলেন, জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ ও সাধারণ মানুষের স্বার্থে খাল পুনঃখনন জরুরি। খালপাড়ের বাসিন্দা ও শিক্ষক শামিম আহমেদ জানান, একসময় এই খালের পানি দিয়ে কৃষকেরা চাষাবাদ করতেন, কিন্তু এখন শিল্প বর্জ্যে খালটির অস্তিত্বই হুমকির মুখে।

নদী ও প্রকৃতি ফাউন্ডেশন-এর চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, শ্রীপুরের খালগুলো কারখানা ও নাগরিক বর্জ্যের আধারে পরিণত হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের কারণে কৃষক ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তলানি জমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই শিল্পাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাঁর মতে, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় খালটি অগ্রাধিকার ভিত্তিতে খনন করা উচিত।

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বলেন, ‘অবশ্যই আমি এই খালটিকে অগ্রাধিকার ভিত্তিতে খননের জন্য যা যা দরকার সব করব। সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বলব। মানুষের প্রত্যাশার পাশাপাশি এটা আমার নিজেরও দায়িত্ব। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে।’

স্থানীয়দের মতে, যথাযথ পুনঃখনন, দখলমুক্তকরণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে চৌক্কার খাল আবারও সেচ, মাছ চাষ ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img