Sunday, September 6, 2026
26 C
Dhaka

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের অপেক্ষায় সাংবাদিকরা

চাঁদপুর জেলার উপকূলীয় উপজেলা হাইমচরের সাংবাদিকদের প্রধান এবং ঐতিহ্যবাহী সংগঠন ‘হাইমচর প্রেসক্লাব’-এর আগামী মেয়াদের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তারিখ ও পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা আসার পর থেকেই উপজেলার কর্মরত সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

২১ ফেব্রুয়ারি শনিবার হাইমচর প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জিএম জহির-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েদ হোসেন পাটোয়ারী দিপু এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচনের রূপরেখা ও সময়সূচী চূড়ান্ত করা হয় এবং একটি অভিজ্ঞ নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আলী আকবর স্বাক্ষরিত ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মার্চ হাইমচর প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের অন্যান্য ধাপগুলো হলো,মনোনয়নপত্র বিতরণ ১ ও ২ মার্চ (নির্ধারিত সময় পর্যন্ত) মনোনয়নপত্র জমা, ২ মার্চ, বিকেল ৬টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৩ মার্চ সকাল ১০ ঘটিকায় এবং প্রত্যাহার ৪ মার্চ দুপুর ২ ঘটিকা পর্যন্ত। ৪ মার্চ বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার পর থেকেই হাইমচরের সাংবাদিক মহলে বইছে নির্বাচনী হাওয়া। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরি সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যক্তিগতভাবে ভোটারদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন।

উপজেলার সচেতন মহলের মতে, হাইমচর প্রেসক্লাব এ অঞ্চলের উন্নয়নের দর্পণ। জনমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে এই সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসুক এমনটাই প্রত্যাশা সকলের।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর বলেন, “আমরা একটি স্বচ্ছ, সুন্দর এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। গঠনতন্ত্র অনুযায়ী এবং নির্ধারিত নিয়ম মেনে সঠিক সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রার্থীদের প্রচার-প্রচারণা ও আচরণবিধি মেনে চলার জন্য আমরা বিশেষ নির্দেশনা দিয়েছি।”

হাইমচরের সাংবাদিকরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে ক্লাবের ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও হাইমচরের সামগ্রিক স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img