Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ নামে একটি ব্যতিক্রমী প্রকল্প চালু করেছেন সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের পরিচালক হাজী আব্দুস সাত্তার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় শহরের ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাট জামে মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্পের আওতায় জেলার গরিব, অসহায় ও দুস্থ ব্যক্তিরা কাজের মাধ্যমে পারিশ্রমিক পাচ্ছেন। পৌর শহরের রাস্তাঘাট থেকে আবর্জনা, পলিথিন, গাছের পাতা ও বিভিন্ন ধরনের ময়লা সংগ্রহ করে একটি ব্যাগ ভর্তি করে জমা দিলে দেওয়া হচ্ছে ১০০ টাকা। কেউ ৫টি ব্যাগ জমা দিলে পাচ্ছেন ৫০০ টাকা।
সংগৃহীত ময়লার ব্যাগ আব্দুল মালেক ও আব্দুর রাজ্জাকের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই নগদ অর্থ প্রদান করা হচ্ছে। পরে সেসব ময়লা নির্দিষ্ট স্থানে নিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

কাটাওয়াপাড়া এলাকার মাসুদ বলেন, প্রতি সপ্তাহে হাজী সাত্তার ভাই আমাকে আর্থিক সহযোগিতা করতেন। আজ সাহায্যের জন্য গেলে তিনি বলেন, যতগুলো আবর্জনার বস্তা দিবি, প্রতি বস্তায় ১০০ টাকা করে পাবি। আমি আজ ৮টি বস্তা এনে ৮০০ টাকা পেয়েছি।
মতি সাহেবের ঘাট এলাকার সুন্দরী বেগম বলেন, আমি শহর থেকে ৩ বস্তা পলিথিনসহ আবর্জনা এনে দিয়েছি। আমাকে ৩০০ টাকা দেওয়া হয়েছে।

উদ্যোক্তা হাজী আব্দুস সাত্তার বলেন, “আমি প্রতি সপ্তাহে অসহায়, দুস্থ ও গরিবদের আর্থিক সহযোগিতা করে আসছি। এবার সহযোগিতার পরিবর্তে তাদের পরিশ্রমের মূল্য দিচ্ছি। এতে দুটি কাজ হচ্ছে-একদিকে তারা আয় করতে পারছে, অন্যদিকে শহর পরিচ্ছন্ন থাকছে।
তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই সচেতন হই এবং আমাদের প্রিয় শহর সিরাজগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একসঙ্গে কাজ করি।

উল্লেখ্য, শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন সকাল থেকে ৫টি ভ্যানযোগে পৌর এলাকার বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে বলে জানা গেছে।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img