Wednesday, September 16, 2026
30 C
Dhaka

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে এখনো ঝুলছে প্রার্থীদের প্যানা-পোস্টার ও ব্যানার। নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণে নির্দেশনা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এতে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গত মঙ্গলবারের মধ্যে সব নির্বাচনীসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তবে বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে পোস্টার-ব্যানার টানানো অবস্থায় দেখা গেছে।

ময়মনসিংহ-৪ সদর আসনে এবারের নির্বাচনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে জয়ী হন বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। নির্বাচনের আগে প্রার্থীদের পোস্টারে ঢেকে যায় নতুন বাজার, গাঙ্গিনারপাড়, চরপাড়া, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়সহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। শুধু প্রধান সড়ক নয়, অলিগলিতেও শত শত পোস্টার, ব্যানার ও বিলবোর্ড টানানো রয়েছে।

নগরের সানকিপাড়া এলাকার বাসিন্দা তালহা জুবায়ের বলেন, নির্বাচন শেষ হয়ে গেলেও প্রার্থীদের পোস্টার এখনো টানানো থাকায় মনে হচ্ছে নির্বাচন শেষ হয়নি। তবে এসব সরিয়ে নিয়ে শহরের পরিচ্ছন্নতা ফিরিয়ে দেওয়া উচিত। সব প্রার্থী যেমন টাকা খরচ করিয়ে এসব লাগিয়েছেন, তেমনিভাবে এগুলো সরানো উচিত।

গাঙ্গিনারপাড় ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে একই চিত্র দেখা গেছে। ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় পথচারী হামিদুল হকের সঙ্গে। তিনি বলেন, ৬ দিন পেরিয়ে গেলেও নির্বাচনী প্যানা-পোস্টার এখনো সরানো হয়নি। শহরজুড়েই একই অবস্থা। দ্রুত এগুলো অপসারণ হওয়া উচিত।

নির্বাচনীসামগ্রী অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এখন সময় আমাদের শহর-গ্রামকে আগের মতো পরিষ্কার ও সুন্দর করে তোলা। জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ এড়াতে রাস্তাঘাট, দেয়াল, বৈদ্যুতিক খুঁটি ও জনসমাগমস্থলে টাঙানো নির্বাচনী প্যানা, বিলবোর্ড দ্রুত অপসারণ করার জন্য আপনাদের প্রতি আহবান জানাই। নিজ নিজ প্রচারণাসামগ্রী সরিয়ে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখুন। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়া আমার আপনার সকলের দায়িত্ব।’

সুশাসনের জন্য নাগরিক সুজনের ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘এখনো দেখা যাচ্ছে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্যানা-পোস্টার শহরজুড়ে সাঁটানো আছে, যা শহরকে নোংরা করছে। আমরা চাই এগুলো দ্রুত অপসারণের মাধ্যমে শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘প্রার্থীদের আবারও অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের সামগ্রীগুলো নিজেরা সরায়। পাশাপাশি আমরা সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোকে অনুরোধ করছি অপসারণের জন্য।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img