Monday, April 20, 2026
28 C
Dhaka

ব্রয়লার মুরগির কেজি দরে ৩৫ টাকা বেড়ে চাপে ক্রেতা

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কেবল ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৩৫ টাকা বেড়েছে। নির্বাচনের পর বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি শীতে খামারে মুরগির মৃত্যুও এ দামের ওপর প্রভাব ফেলেছে। তবে এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য সমস্যা তৈরি করেছে।

নগরের বিভিন্ন বাজারে আজ বুধবার দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ছিল ৩০০ টাকা প্রতি কেজি। নির্বাচনের পরদিন থেকে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায় কেজি দরে।

চকবাজার এলাকার সেলিম পোলট্রি শপের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, নির্বাচনের পর মুরগির দাম বেড়েছে। বাচ্চার দাম বেড়ে যাওয়া, শীতে মুরগির মৃত্যুর হার এবং রমজানকে সামনে রেখে খামারিরা পর্যাপ্ত মুরগি সরবরাহ করতে পারছে না, এসব কারণে বাজারে চাহিদার তুলনায় মুরগির সরবরাহ কম।

আজ বিকেলে নগরের প্রবর্তক, গোলপাহাড় ও মেহেদীবাগ এলাকায় সরেজমিনে দেখা গেছে, দোকানগুলোতে মুরগির সরবরাহ সীমিত। মেহেদীবাগ এলাকার গৃহিণী নুর নাহার বলেন, মঙ্গলবার রাতেও আশপাশের দোকানে মুরগি পাওয়া যায়নি। আজ এসে কিনতে হয়েছে, প্রতি কেজি মুরগি কিনতে হয়েছে ১৯৫ টাকায়।

চট্টগ্রামের বাজারে মুরগি সরবরাহ হয় মিরসরাই, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা থেকে। খামারিরা জানান, গত বছরের ডিসেম্বরে এক দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার দাম সর্বোচ্চ ২৫ টাকা ছিল। দুই মাসের ব্যবধানে এটি বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে বাচ্চার দাম বেড়ে যাওয়ায় খামারিরা উদ্বিগ্ন।

সাতকানিয়ার খামারি মোহাম্মদ আবির বলেন, একটি মুরগির বাচ্চার দাম ৮৩ টাকা। এটিকে এক কেজিতে পরিণত করতে খরচ হচ্ছে ১৮০ টাকার বেশি। বাচ্চার দাম কমলে মুরগির বাজারদরও কমতে পারে। তবে সরবরাহ প্রতিষ্ঠানগুলো দাম না কমালে বাজারে মুরগির দাম কমার সম্ভাবনা কম।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img