Monday, July 13, 2026
25.4 C
Dhaka
No menu items!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পর বুধবার দুপুরে রংপুর নগরের একটি হোটেলের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সাবেক রেজিস্ট্রার হারুন অর রশিদ। অনুষ্ঠানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আনোয়ারুল হকও তাঁর পাশে ছিলেন।

হারুন অর রশিদ অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পর তাঁকে দায়িত্বপালনে বাধা দেওয়া হচ্ছে। অফিসে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি, বরাদ্দকৃত গাড়িতে উঠতে দেওয়া হয়নি। তাঁকে ‘রাজনৈতিক ট্যাগ’ দিয়ে পরিকল্পিতভাবে অপসারণ করা হয়েছে। তিনি দাবি করেন, উপাচার্যসহ বিভিন্নজনের অনিয়ম ও দুর্নীতির তথ্য সামনে আনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হারুন অর রশিদ উল্লেখ করেন, এসব ঘটনার মূল পরিকল্পনাকারী উপাচার্য শওকাত আলী।

২০২৪ সালের নভেম্বরে এক বছরের জন্য রেজিস্ট্রার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান হারুন অর রশিদ। পরবর্তীতে ৫ নভেম্বর তাঁকে আরও এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি ১৮ জন কর্মকর্তার সনদ জালিয়াতি বিষয়ক তদন্ত কমিটি গঠন করেন এবং পাঁচ শিক্ষকের সনদ জালিয়াতির বিষয়ে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। এই কার্যক্রমের কারণে উপাচার্যসহ একটি গোষ্ঠীর বিরাগভাজন হন তিনি।

সাবেক রেজিস্টার দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্তকে দুর্বল করার জন্য তাঁকে অপসারণ করা হয়েছে।

উপাচার্য শওকাত আলী প্রথম আলোকে বলেন, রেজিস্ট্রারের নিয়োগ শর্তে গোপনীয়তা বজায় রাখার কথা বলা ছিল। কিন্তু তিনি নিয়োগ শর্ত ভঙ্গ করেছেন। বিশ্ববিদ্যালয়ে যতগুলো তদন্ত কমিটি হয়েছে, সব প্রতিবেদন সিন্ডিকেটের আগেই বাইরে গেলে সিন্ডিকেট সদস্যরা বিব্রত হবেন। এছাড়া অন্যান্য দপ্তরও তাঁর বিরোধিতা করেছে। তাই জরুরি সিন্ডিকেট ডেকে সবার মতামত নিয়ে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি দুর্নীতির মধ্যে ইনভলভ নই। কোনো প্রমাণ থাকলে সেটার মুখোমুখি হব।’

সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ পাঁচটি দাবি তুলে ধরেন। এগুলো হলো:
১. শহীদ আবু সাঈদ ও সহপাঠী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় জড়িতদের বিচারের নিশ্চয়তা ও যথাযথ তদন্ত রিপোর্ট জমা দেওয়া।
২. শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানি, জালিয়াতি করে চাকরি গ্রহণসহ সব তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন এবং চলমান তদন্তগুলোর প্রতিবেদন অবিলম্বে জমা দেওয়া ও পুনঃ তদন্ত।
৩. সাবেক ও বর্তমান উপাচার্য ও তাঁদের স্বার্থান্বেষী গোষ্ঠীর দুর্নীতি, অনিয়ম, নিয়োগ ও পদোন্নতির বাণিজ্য বন্ধে উচ্চপর্যায়ের জাতীয় তদন্ত কমিটি গঠন।
৪. ক্যাম্পাসে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ব্রাকসু নির্বাচন আয়োজন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমিতি ও ইউনিয়ন চালু করা।
৫. বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ–বাণিজ্য বন্ধে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img