Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

শিক্ষক অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক অপসারণের প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা নতুন যোগ দেওয়া ৯ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি পরীক্ষায় অংশ নিতে গেলে তারা দেখেন, আগে পাঠদান করানো ৯ শিক্ষক অনুপস্থিত। নতুনভাবে ৯ শিক্ষক যোগ দেয়ার কারণে তারা পরীক্ষায় অংশ নেয়নি। এরপর অধ্যক্ষের কার্যালয়ে গেলে সন্তোষজনক উত্তর না পাওয়ায় শ্রেণিকক্ষ ও অধ্যক্ষ কার্যালয়ে তালা দেয়ার সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ৪৭ জন শিক্ষক কর্মরত। এর মধ্যে নতুন ৯ শিক্ষক কলেজ শাখায় ৫ ফেব্রুয়ারি যোগ দিয়েছেন। একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম ৯ ফেব্রুয়ারি নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের ভাই। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্বজনপ্রীতি ও দলীয় পরিচয়ের ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। তালা দেওয়া কর্মসূচির কারণে শিক্ষার্থীদের একটি অংশ শ্রেণিকক্ষে আটকা পড়ে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. নাঈম হাসান বলেন, ‘প্রথম পরীক্ষার সময় যেসব স্যার ছিলেন, আজ এসে দেখি তাঁরা নেই। অধ্যক্ষও নতুন। এ কারণে আমরা পুরোনো শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদ করছি। প্রশাসন কোনো আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।’ শিক্ষার্থী উমাইরা হাসানও বলেন, ‘পুরোনো শিক্ষকদের সঙ্গে আমাদের পিতৃতুল্য সম্পর্ক ছিল। নতুন শিক্ষকদের আচরণে আমরা সন্তুষ্ট নই। অভিযোগ জানালেও সহযোগিতা পাইনি।’

অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম জানান, ‘যাঁরা পুরোনো ছিলেন, তাঁদের কেন বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। নতুন শিক্ষকরা সমন্বয় করে একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি প্রশাসনকে জানানো হবে।’ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম দাবি করেন, যোগ্যতার ভিত্তিতে সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে ব্যবহার করছেন শিক্ষকদের। কিছুদিন শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও দ্রুত ঠিক হয়ে যাবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img