Saturday, August 1, 2026
30.4 C
Dhaka
No menu items!

সাভার ও ধামরাইয়ে বহু প্রার্থীর শূন্য ভোটের নজির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) ও ঢাকা-২০ (ধামরাই) আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২২টি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বেশ কয়েকজন প্রার্থী একাধিক কেন্দ্রে শূন্য, এক বা দুই ভোট পেয়েছেন। মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ বা এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় ১০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ঢাকা-১৯ (সাভার)

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-১৯ আসনে মোট ভোটার ছিলেন ৭ লাখ ৪৭ হাজার ৬৭ জন। ২৭৫টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩ লাখ ৩৭ হাজার ৬৯টি। পোস্টাল ভোট ছিল ৩ হাজার ৫৮৫টি। সব মিলিয়ে মোট ভোট হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৫৪টি।

এর মধ্যে ১ লাখ ৯২ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় জোটের এনসিপির প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৭২ ভোট। পোস্টাল ভোটে তিনি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের চেয়ে ৪৬৩ ভোট বেশি পেয়েছেন।

ফল বিশ্লেষণে দেখা যায়, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৪০ ভোট। তিনি ৫টি কেন্দ্রে শূন্য ভোট, ৯টি কেন্দ্রে ১ ভোট এবং ১৭টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ৩৬টি ভোট পান। পোস্টাল ভোট পেয়েছেন ৩২টি।

ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন পেয়েছেন ৬৯২ ভোট। তিনি ৮৬টি কেন্দ্রে শূন্য ভোট, ৭৮টি কেন্দ্রে ১ ভোট এবং ৪৮টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ কেন্দ্রে সর্বোচ্চ ৩৫টি ভোট পান। পোস্টাল ভোট পেয়েছেন ৯টি।

ছাতা প্রতীকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী চৌধুরী হাসান সারওয়ার্দী পেয়েছেন ৬৫২ ভোট। তিনি ৫০টি কেন্দ্রে শূন্য ভোট, ৬৪টি কেন্দ্রে ১ ভোট এবং ৬৮টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ১৮টি ভোট পান। পোস্টাল ভোট পেয়েছেন ১৯টি।

আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির ইস্রাফিল হোসেন সাভারী পেয়েছেন ৬৪৯ ভোট। তিনি ৭১টি কেন্দ্রে শূন্য ভোট, ৮০টি কেন্দ্রে ১ ভোট এবং ৫৫টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। বাইদগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ১২১টি ভোট পান।

হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল পেয়েছেন ২১৭ ভোট। তিনি ১৩৯টি কেন্দ্রে শূন্য ভোট, ১০২টি কেন্দ্রে ১ ভোট এবং ২৬টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। বেগুনবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ৫টি ভোট পান। পোস্টাল ভোট পেয়েছেন ৬টি।

অন্যদিকে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ১০ হাজার ৬২৬ ভোট। তিনি প্রতিটি কেন্দ্রে ৮টির বেশি ভোট পেয়েছেন।

ঢাকা-২০ (ধামরাই)

ঢাকা-২০ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। ১৪৭টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন। পোস্টাল ভোট ছিল ৪ হাজার ৬৩টি। সব মিলিয়ে ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে বিএনপির মো. তমিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট। পোস্টাল ভোটে তমিজ উদ্দিনের চেয়ে ৬৩২ ভোট কম পেয়েছেন তিনি।

ঈগল প্রতীকে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৯২ ভোট। তিনি ২১টি কেন্দ্রে শূন্য ভোট, ৩০টি কেন্দ্রে ১ ভোট এবং ২৭টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ২৬টি ভোট পান। পোস্টাল ভোট পেয়েছেন ১৪টি।

মোটরগাড়ী প্রতীকে বাংলাদেশ জাসদের প্রার্থী মো. আরজু মিয়া পেয়েছেন ২০৭ ভোট। তিনি ৫০টি কেন্দ্রে শূন্য ভোট, ৪৪টি কেন্দ্রে ১ ভোট এবং ২৮টি কেন্দ্রে ২ ভোট পেয়েছেন। চন্ডিশ্বর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ২২টি ভোট পান। পোস্টাল ভোট পেয়েছেন ৯টি।

দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মো. আশরাফ আলী পেয়েছেন ৯ হাজার ২৫৫ ভোট। তিনি প্রতিটি কেন্দ্রে ৮টির বেশি ভোট পেয়েছেন। পোস্টাল ভোট পেয়েছেন ১৭২টি।

লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আহছান খান পেয়েছেন ৩ হাজার ১৩৫ ভোট। তিনি প্রতিটি কেন্দ্রে দুটির বেশি ভোট পেয়েছেন। পোস্টাল ভোট পেয়েছেন ৫৯টি।

জামানত থাকছে না ১০ জনের

ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনে বিএনপি ও এনসিপির প্রার্থী ছাড়া বাকি ১০ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, মনোনয়নপত্র জমার সময় নির্দিষ্ট অঙ্কের অর্থ জামানত হিসেবে জমা দিতে হয়। জামানত রক্ষায় মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়।

সে হিসাবে ঢাকা-১৯ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ৪২ হাজার ৫৮২ ভোট এবং ঢাকা-২০ আসনে প্রায় ২৯ হাজার ৯৭৩ ভোট। নির্ধারিত সীমার কম ভোট পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত সরকারি কোষাগারে জমা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img