Tuesday, October 6, 2026
27.7 C
Dhaka

উত্তরের প্রান্তিক কুড়িগ্রাম জেলায় ১,২,৩,৪ আসনেই বড় ব্যবধানে শাপলা কলি,দাঁড়িপাল্লা জয়ী।

কুড়িগ্রাম উত্তর-পশ্চিম সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মধ্যে চারটিতেই বড় ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সমর্থিত প্রার্থীরা। ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই বিপুল ব্যবধানের জয়।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী): আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৬৫ ভোট। ১৭ হাজার ২৮৩ ভোটের বড় ব্যবধানে জয় পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী।

কুড়িগ্রাম-২ (সদর-ফুলবাড়ী-রাজারহাট): এ আসনে শাপলা কলি প্রতীকের ডা. আতিক মুজাহিদ পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট। অপর দিকে ধানের শীষের সোহেল হাসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট। ৯ হাজার ৫৩০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শাপলা কলি প্রার্থী।

কুড়িগ্রাম–৩ (উলিপুর): দাঁড়িপাল্লা প্রতীকের মাহবুবুল আলম সালেহী ১ লাখ ৫ হাজার ১৯৪ ভোট পেয়ে বিপুল জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের তাসভীর উল ইসলাম পেয়েছেন মাত্র ৭৮ হাজার ৪০৩ ভোট। এ আসনে ব্যবধান ২৬ হাজার ৮৯১ ভোট, যা জেলায় সর্বোচ্চ।

কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর): দাঁড়িপাল্লা প্রতীকের মোস্তাফিজুর রহমান ৯১ হাজার ৪১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আজিজুর রহমান পেয়েছেন ৭১ হাজার ৩৩৫ ভোট। এ আসনে জয়ের ব্যবধান ২০ হাজার ৭৯ ভোট।

উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতে দাঁড়িপাল্লা এবং একটিতে শাপলা কলি প্রতীকের প্রার্থী জয়লাভ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল ব্যবধানের জয় প্রমাণ করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে জামায়াত-সমর্থিত প্রার্থীরা। এ অঞ্চলের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন এই প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা।

রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img