Thursday, April 30, 2026
25.8 C
Dhaka

সন্দ্বীপে নির্বাচনী প্রচারে অটোরিকশার আগুন, যুবককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবক অটোরিকশাটির চালক। শনিবার রাতের দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাঁকে এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তাফসিরুল ইসলাম। তিনি মগধরা ইউনিয়নের বাসিন্দা। একই ঘটনায় আরেক কিশোরকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারে নিয়োজিত অটোরিকশাটি শনিবার সন্ধ্যায় মগধরার একটি গ্রামীণ রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অটোরিকশার চালক ও সহকারী গাড়ি থেকে নেমে রাস্তার ওপর কিছু খড়কুটো জড়ো করে তাতে আগুন দেন এবং পরে সেই আগুনের ভিডিও ধারণ করছিলেন। স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী প্রচারগাড়ির পাশে আগুন জ্বালানোর কারণ জিজ্ঞেস করলে তাঁরা আটক হন এবং পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের জরিমানা ও কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা প্রথম আলোকে বলেন, অটোরিকশার চালক ও তাঁর সহকারী আগুন জ্বালানোর বিষয়টি স্বীকার করেছেন এবং তাই একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সন্দ্বীপে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট মো. ওয়ালিদুল ইসলাম বলেন, ‘রাস্তায় খড়কুটো জড়ো করে আগুন জ্বালানো একটি অপরাধ। প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, অটোরিকশার চালক টিকটকের জন্য রাস্তায় দাঁড়িয়ে আগুন পোহানোর ভিডিও বানাচ্ছিলেন। গাড়িটি প্রচারকাজের জন্য ভাড়া নেওয়া হয়েছিল এবং এর চালক ও সহকারী জামায়াতে ইসলামীর কেউ নন।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা,...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির...

মে দিবস যথাযথ গুরুত্বে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ...

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে...

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...
spot_img

আরও পড়ুন

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেখানে আদর্শ পিতার গুণাবলি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব গুণ পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। প্রথমত,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা দৈনন্দিন চলাফেরায় বাধা সৃষ্টি করে। এ সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং সঠিক কারণ...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বক্সে শুধু...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা, শক্তি অর্জন এবং কর্মক্ষমতা বজায় রাখতে অপরিহার্য। তাই খাদ্য গ্রহণে পরিমিতিবোধ বজায় রাখা এবং অপচয়...
spot_img