Saturday, October 10, 2026
25.3 C
Dhaka

দিনাজপুর-৪: প্রধান লড়াই ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব প্রার্থীর বাড়ি চিরিরবন্দর উপজেলায় হওয়ায় ভোটের মূল নজর এখন খানসামা উপজেলার দিকে। এখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট টানতে পারবে, সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। বিশেষ করে আওয়ামী লীগ–সমর্থিত ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এ আসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান মিয়া এবং জামায়াতে ইসলামী থেকে প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। এছাড়া জাতীয় পার্টির নূরুল আমিন শাহ (‘লাঙ্গল’ প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হুসাইন নদভী (‘হাতপাখা’ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটাররা মনে করছেন, প্রধান দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে তীব্র। এই আসনে বিএনপির ভোটব্যাংক শক্তিশালী হলেও, এবার তারা মাঠে সরাসরি সক্রিয় নয়। অন্যদিকে জামায়াত সক্রিয় প্রচারণার মাধ্যমে ভোট টানতে চেষ্টা করছে। স্থানীয়রা জানাচ্ছেন, আওয়ামী লীগ–সমর্থিত ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের ভাগাভাগি জয়ের চূড়ান্ত ফল প্রভাবিত করতে পারে।

খানসামার কাচিনিয়া বাজার এলাকার হাফিজুল ইসলাম বলেন, “সাধারণ মুসলিম ভোটার এবং আওয়ামী লীগ–সমর্থিত ভোটাররা অর্ধেক অর্ধেক হয়ে গেছে। হিন্দু ভোটরদের ভাগাভাগি জয়ের মূল ফ্যাক্টর।” ভুল্লারহাটের বাসিন্দা মাসুদ রানা জানান, “খানসামা উপজেলা বিএনপির ঘাঁটি। তবে এবার জামায়াত অনেকটা এগিয়ে গেছে। যে প্রার্থী খানসামার ভোট বেশি টানতে পারবে, তার কপাল খুলবে।”

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ২৭৮। এর মধ্যে খানসামা উপজেলার ভোটার ১ লাখ ৫৩ হাজার ৯৫৯ এবং চিরিরবন্দর ২ লাখ ৬৭ হাজার ৩১৯। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা রাস্তাঘাট সংস্কার, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান মিয়া বলেন, “উঠান বৈঠকসহ মানুষের পাশে ছিলাম। নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানে কাজ করব।”
জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা বলেন, “গণজোয়ার দেখা যাচ্ছে। মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটও আমাদের সহায়তা করছে।”

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img