Monday, August 24, 2026
28 C
Dhaka

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের পূর্ব দাশড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজুল ইসলাম খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাজাহান হোসেন (প্রাইভেট কার) বলেন, ‘বিএনপির ভোট রয়েছে ৫ শতাংশ। এ কারণে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক কারবারি সবাই বিএনপির প্রার্থীর ছাতার নিচে রয়েছে। তাঁদের দিয়ে সাধারণ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।’

স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান (সূর্যমুখী ফুল) অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থী আচরণবিধি মানছেন না। একটি ইউনিয়নে একটি করে নির্বাচনী ক্যাম্প করার নিয়ম থাকলেও বিএনপির প্রার্থীর প্রায় প্রতিটি ইউনিয়নে চার থেকে পাঁচটি করে ক্যাম্প রয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী আবুল বাশার (লাঙ্গল) বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী রঙিন পোস্টার ছাপানো নিষিদ্ধ হলেও বিএনপির প্রার্থী তা মানেননি। ক্যালেন্ডার ছাপিয়ে সেগুলো বাড়ি বাড়ি ও বিভিন্ন দোকানে বিতরণ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল) বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয় জানার পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এই প্রশাসন ব্যর্থ বলে আমি মনে করি। তাদের কাছে অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয় না।’

জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল) বলেন, ‘আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। সে জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশা করব, সামনের দিনগুলোতে প্রশাসন দায়িত্বশীল হবে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেবে।’

এ বিষয়ে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানমের পক্ষে জেলা বিএনপির অন্যতম সদস্য আ ফ ম নূরতাজ আলম বলেন, এসব অভিযোগ মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি মেনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে পৃথকভাবে তা উত্থাপন করা যেত। পাঁচজন প্রার্থী একসঙ্গে সংবাদ সম্মেলন করে যে অভিযোগ তুলেছেন, তা ষড়যন্ত্রের অংশ। বিএনপি একটি বড় দল, যার অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন। পরাজয় নিশ্চিত জেনেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে, তবে সাধারণ ভোটাররা ধানের শীষের সঙ্গেই আছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img