Friday, October 9, 2026
26.6 C
Dhaka

শফিকুর রহমান কুলাউড়ায় যুবকদের নেতৃত্বে দেশের উন্নয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জনসভার শুরুতেই তিনি উপস্থিত জনগণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

শফিকুর রহমান বলেন, “যুবকদের হাত ধরে দেশ এগিয়ে চলবে। এ দেশকে আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা আমাদের মুখের কথা নয়, বুকের কথা। এই যুবকদের কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।”

তিনি কুলাউড়া পৌর শহরে অনুষ্ঠিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এই সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা।

দুপুর ১২টার দিকে সভা মঞ্চে পৌঁছান জামায়াত আমির। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সময় দেশ-বিদেশের অসংখ্য ভাই আমাকে দুটি আসনে নির্বাচন করতে অনুরোধ করেছিলেন। একটিতে আমার জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) এবং আরেকটিতে ঢাকায়। আমি তাদের হ্যাঁ-ও বলিনি, না-ও বলিনি। তারা মনে করেছিলেন আমি হয়তো নির্বাচন করব না। আমি ঢাকায় নির্বাচন করছি।”

মৌলভীবাজার-২ আসনের দলীয় প্রার্থী মো. সায়েদ আলীকে উল্লেখ করে জামায়াত আমির বলেন, “সব আসনে আমাদের একজন করে প্রার্থী থাকলেও এখানে দুজন। একজন ছায়া, একজন বাস্তব। কুলাউড়ার উন্নয়নের দায়িত্ব আমি সরাসরি নিলাম।”

চা-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “এখানে বিপুলসংখ্যক চা-শ্রমিক ভাই-বোনেরা আছেন। চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। তাঁদের ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়ার শামিল হয়ে যাবে। চা-শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য ও শিক্ষা প্রয়োজন। আমরা চাই না রাজার ছেলে রাজা হোক, রানির মেয়ে রানি হোক। যদি তাদের মেধা বিকাশ করি, তাহলে একজন একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।”

সভায় জামায়াতের মৌলভীবাজার-২ আসনের দলীয় প্রার্থী মো. সায়েদ আলী ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে পরিচয় করিয়ে তাঁদের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে দেখা যায়।

সভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান, লেবার পার্টির জেলা সভাপতি শাহ মাছুম ফারুকী। শফিকুর রহমান হেলিকপ্টার দ্বারা কুলাউড়া সরকারি কলেজ মাঠে পৌঁছান।

জামায়াতের আমির শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০০১ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img