Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকাল সেই দলের আমির বলেছেন, এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই। কর্নেল অলি সাহেব নাকি দিয়েছেন।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের পক্ষ থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, ‘যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে, এটা অস্বাভাবিক নয়। কারণ, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে, আজকে তারা যে নবরূপে নিজেদের মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি।’ তিনি আরও বলেন, তারা দাবি করছে তাদের একজন মুক্তিযোদ্ধা রয়েছে এবং তাঁকে জোটে যুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা চলছে। সালাহউদ্দিন আহমদের ভাষায়, ‘ভবিষ্যতে কোনো দিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।’

তিনি বলেন, ‘এ দেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবেন না এবং তাঁরা প্রতিবাদ জানাবেন—আমি এ বিশ্বাস করি। এ দেশের জনগণ দেশপ্রেমিক, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা প্রতিবাদ জানাবে, আমরা জানি।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য দিতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদের ধিক্কার জানানো, নিন্দা জানানো।’ তিনি বলেন, দলের পক্ষ থেকে তিনি শালীন ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

পথসভায় সালাহউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img