Tuesday, August 25, 2026
31 C
Dhaka

চট্টগ্রামের বিভিন্ন মোড়ে ‘গেম অব থ্রোনস’–এর আদলে জামায়াতের আমিরের পোস্টার

চট্টগ্রাম নগরের হালিশহর ও চকবাজার এলাকায় নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ এক পোস্টার। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর সুপরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে নগরের বিভিন্ন মোড়ে সাঁটানো হয়েছে ব্যানার, যেখানে সিরিজের মূল চরিত্র জন স্নোরের স্থানে দেখা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি। সোমবার (২ ফেব্রুয়ারি) এই ব্যানার দেখা গেছে হালিশহর ও চকবাজার এলাকায়।

ব্যানারে শফিকুর রহমানকে জন স্নোরের তলোয়ারের আদলে দাঁড়িয়ে, শক্তিশালী দৃশ্যের মধ্যে পটভূমিতে তুষার ও নেকড়ের ছবি দিয়ে প্রদর্শন করা হয়েছে। ব্যানারের নীচে লেখা রয়েছে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’। সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ মূলত সতর্কবার্তা ও বিপদের ইঙ্গিত বহন করে, যা পোস্টারে নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

আজ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান কক্সবাজার হয়ে চট্টগ্রামে আসছেন। তিনি কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া, সীতাকুণ্ড এবং নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই পোস্টারের ব্যাপারে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নিজেও অবগত নন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ নামে একটি পেজ থেকে নগরের চকবাজার মোড়ে থাকা গুলজার টাওয়ারের সামনে পোস্টারের ছবি পাওয়া গেছে। পেজটি গত রোববার খোলা হয়। একই নামে আরও একটি গ্রুপ দুই সপ্তাহ আগে খোলা হয়েছে। ছবিগুলো কেউ শেয়ার করছেন, কেউ কেউ সমালোচনা করছেন।

চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, ‘এমন কিছু শুনিনি। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। আমাদের ব্যানারগুলো সংগঠনের নাম দিয়েও টাঙানো হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img