Thursday, July 23, 2026
26.9 C
Dhaka
No menu items!

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে ইটভাটার কার্যক্রম সচল রাখার দাবিতে ভাটা মালিক ও শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় শতাধিক শ্রমিক ও মালিক সড়কে নেমে এই অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাভার হাইওয়ে থানা পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি এবং জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে পড়ে। স্থানীয়রা জানান, যানজটের কারণে যাত্রীরা দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ বছর সরকারের নির্দেশে সাভার অঞ্চলের ইটভাটাগুলো বন্ধ রাখা হয়েছে। এতে ভাটার মালিকরা কোটি কোটি টাকার লোকসান ভোগ করছেন এবং হাজারো শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। শ্রমিকরা বলেন, কর্মহীন থাকার কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা হুঁশিয়ারি দেন, ভাটা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, “ইটভাটা সচল রাখার দাবিতে মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।” তিনি জানান, অবরোধ থামানোর জন্য পুলিশের পক্ষ থেকে আলোচনা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img