Saturday, October 10, 2026
25.3 C
Dhaka

চট্টগ্রাম বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ

পাঁচ দিনের সৌজন্য সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এই জাহাজকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে স্বাগত জানানো হয়।

চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার অতিথি জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর ব্যান্ড ঐতিহ্যবাহী সামরিক রীতিতে সঙ্গীত পরিবেশন করে সম্মান প্রকাশ করে। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশে, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গোপসাগরে প্রবেশের সময় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ রাশিয়ান জাহাজটিকে অভ্যর্থনা জানিয়েছে।

পাঁচ দিনের সফরে রাশিয়ান জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশেসহ প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে দুই দেশের নৌবাহিনীর পেশাগত কার্যক্রম, প্রযুক্তিগত জ্ঞান, ভবিষ্যৎ প্রশিক্ষণ বিনিময় ও পারস্পরিক সহায়তার বিষয়গুলো আলোচনা করা হবে।

সফরের সময় রাশিয়ান নৌসদস্যরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি, যুদ্ধজাহাজ, নেভাল একাডেমি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একইভাবে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ‘গ্রিমিয়াশ্চি’ জাহাজটি ঘুরে দেখবেন, যা দুই দেশের কর্মকর্তা ও নাবিকদের মধ্যে প্রযুক্তি, অপারেশনাল সক্ষমতা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে সহায়তা করবে।

নৌবাহিনী সূত্র জানায়, এ ধরনের সৌজন্য সফর দ্বিপাক্ষিক সামরিক কূটনীতি দৃঢ় করার পাশাপাশি সমুদ্র নিরাপত্তা, যৌথ মহড়া এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করে। বিশেষ করে কর্মকর্তা ও নাবিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায় এবং আন্তঃপেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে সৌজন্য সফরে এসেছে, যা দুই দেশের নৌ-সম্পর্কের ধারাবাহিকতার প্রমাণ।

রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘গ্রিমিয়াশ্চি’ জাহাজের সফর বাংলাদেশের সঙ্গে রাশিয়ার নৌ-সহযোগিতা আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। বন্ধুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে দুই দেশের নৌশক্তি পরস্পরের সামরিক পেশাগত উৎকর্ষ, নৌ-অভিযান পরিচালনা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img