Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

বিদেশগমনের স্বপ্ন পূরণ সারোয়ারের, ভাইরাল ভিডিও বদলে দিল ভাগ্য

কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বি—যিনি ১ লাখ টাকা ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছিলেন—অবশেষে পূরণ হচ্ছে তার বিদেশ যাওয়ার স্বপ্ন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিনি ২ লাখ টাকার ঋণ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাব্বি নিজেই।

আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। এর আগে তার ‘মাইক ভাড়া করে গালাগাল’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রবাসী কল্যাণ ব্যাংকের নজরে আসে। পরে ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ঋণ প্রদান করা হয়।

জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম রাব্বির। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সৌদি আরবের ভিসা হাতে পেলেও শেষ মুহূর্তে ১ লাখ টাকার ঘাটতির কারণে যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।

সহায়তা না পেয়ে ক্ষোভে রাব্বি গত ১৬ অক্টোবর মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেন এবং সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। এরপর প্রবাসী কল্যাণ ব্যাংক তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের পর ২৩ অক্টোবর ২ লাখ টাকার ঋণ দেয়।

রাব্বি বলেন, আগেও দুইবার টাকার অভাবে বিদেশ যাওয়ার সুযোগ হারিয়েছি। এবারও হতাশায় পড়েছিলাম। কিন্তু ওই ভিডিওটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন হাতে টিকিটও এসেছে, ইনশাআল্লাহ ৩০ অক্টোবর সৌদি যাচ্ছি।

প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক জানান, ভাইরাল খবরটি দেখে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। যাচাই শেষে নিয়মমাফিক ঋণ প্রদান করা হয়েছে। দুই মাস পর থেকে কিস্তিতে পরিশোধ শুরু হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...
spot_img

আরও পড়ুন

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে...
spot_img