Wednesday, August 26, 2026
28 C
Dhaka

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের বেড়িবাঁধ এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নীহা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গতকাল শুক্রবার সন্ধ্যার কিছু আগে একই ঘটনায় নিখোঁজ হওয়া নীহার বড় বোন নীলা আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় তাদের মা নীপা আক্তার ও বাবা আবদুর রহমান আহত অবস্থায় উদ্ধার হন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বেড়াতে যান পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায়। সেখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে ব্রহ্মপুত্রে ঘুরছিলেন তাঁরা। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা এসে তাঁদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আবদুর রহমান ও তাঁর স্ত্রীকে উদ্ধার করা গেলেও তাঁদের দুই মেয়ে নদীতে নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নীলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নীহা আক্তার রাতভর নিখোঁজ ছিল। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।
পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, একটি পরিবারের দুটি সন্তানের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। বেড়িবাঁধ এলাকায় কয়েক দিন ধরে অনেক মানুষ ঘুরতে আসছেন এবং ছোট নৌকা ও স্পিডবোটে করে নদীতে ঘোরাঘুরি করছেন। এর আগেও এ এলাকায় দুর্ঘটনা ঘটেছে। তাই আজ শনিবার থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত। আশা করছি স্থানীয় বাসিন্দারাসহ অন্য এলাকার লোকজনও প্রশাসনের এ কাজে সহায়তা করবে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img