Monday, September 14, 2026
32 C
Dhaka

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ ফেনী, ভোগান্তিতে জনজীবন

ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ এবং জেলারও সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে শহরের বেশির ভাগ সড়ক পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ নানা এলাকায় কোমর থেকে হাঁটুসমান পানিতে চলাচল করতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

শহরের বিভিন্ন বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে অনেকের। অনেকেই পরিবারসহ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জলাবদ্ধতার কারণে ফেনীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ:
শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন। স্থানীয়দের ভাষ্য, শহরের বেশির ভাগ খাল দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট ও স্থাপনা। পিটিআই খাল, খাজা আহমদ লেক, পাগলিরছড়া খালসহ গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথগুলো দখল হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেনগুলো খালে সংযুক্ত না থাকায় পানি আটকে থাকে সড়ক ও বাড়িঘরে।

একাধিক বাসিন্দা জানিয়েছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও দখলকারীরা পুনরায় অবকাঠামো নির্মাণ করে। তাই তারা স্থায়ীভাবে খালগুলো দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানেও প্রভাব:
শহরের ডানহাম গলির বাসিন্দা রওশন আরা বলেন, ‘‘নিচতলার ঘর পানিতে তলিয়ে গেছে, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছি।’’
দাগনভূঞা একাডেমির শিক্ষক গাজী ছালাহ উদ্দিন জানান, স্কুলমাঠে পানি জমে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রশাসনের অবস্থান:
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ৭ জুলাই দুপুর ১২টা থেকে ৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, তবে উজানে বৃষ্টিপাত বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। ভাঙন রোধে সতর্ক অবস্থানে রয়েছে পাউবো।

পৌরসভার বক্তব্য:
ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘‘ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এ জলাবদ্ধতা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হলেও পুনরায় নির্মাণ করা হয়। দ্রুত আবারো অভিযান চালানো হবে। ৮টি দল পানি সরাতে কাজ করছে এবং নিজেও মাঠে রয়েছি।’’

জেলা অন্যান্য এলাকার পরিস্থিতি:
ফুলগাজীর শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে পড়েছে কিছু দোকান। দাগনভূঞা, সোনাগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নদীভাঙনের খবর পাওয়া গেছে।

শহরবাসীর দাবি, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দখলমুক্ত খাল ছাড়া ফেনীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের আশা, কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img