Thursday, September 17, 2026
26 C
Dhaka

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। সফটওয়্যার প্রকৌশলী কাজী মোসাব্বির হোসেনও দীর্ঘ লাইন এড়াতে গত কয়েক দিন মোটরসাইকেল ব্যবহার না করে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করেছেন। তবে বুধবার সকালে বাধ্য হয়ে তিনি আবার মোটরসাইকেল নিয়ে বের হন।

সকাল ১০টার দিকে বিজয় সরণি সংলগ্ন ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে মোসাব্বির পাম্পের ভেতরে ঢোকার অপেক্ষায় ছিলেন। তাঁর আগে প্রায় ১০-১২টি মোটরসাইকেলের সারি ছিল। তিনি বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া এড়াতেই মোটরসাইকেল না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যাতায়াতের অভ্যাসের কারণে বাধ্য হয়ে বের হয়েছি।’

আজ সকালেই ট্রাস্ট ফিলিং স্টেশনের ব্যক্তিগত যানবাহনের সারি ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট পর্যন্ত বিস্তৃত ছিল। মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত পৌঁছেছিল।

শিফট ইনচার্জ মো. জসিম উদ্দিন জানিয়েছেন, তেলের কোনো সংকট নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। আজ থেকে মোটরসাইকেলে অ্যাপভিত্তিক রাইড শেয়ারের জন্য ৫ লিটার, ব্যক্তিগত মোটরসাইকেল চালকদের জন্য ৩ লিটার তেল দেওয়া হচ্ছে। প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের জন্য ১০ থেকে ২৫ লিটার তেল দেওয়া হবে।

সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার পাম্পেও দীর্ঘ সারি দেখা গেছে। প্রাইভেট কারের সারি শাহবাগ মোড় ছাড়িয়ে কাঁটাবন মোড়ে গিয়ে ঠেকেছে। আবুল কালাম নামে একজন ব্যক্তিগত গাড়ির চালক প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর পাম্পে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।

রাইড শেয়ারের মোটরসাইকেল চালক মোহাম্মদ সাহেব বলেন, ‘দুই লিটার তেল দিয়ে ঢাকায় মাত্র চার থেকে পাঁচটি ট্রিপ দেওয়া যায়। তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো আয়ের ওপর প্রভাব ফেলে।’

বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্প এলাকার সিটি ফিলিং স্টেশন পাম্পে ডিজেল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। সেখানে শুধু সিএনজির গ্যাস বিক্রি করা হচ্ছিল। প্রকৌশলী মোজাহিদুল ইসলাম জানালেন, ডিপো থেকে তেল পৌঁছলেই বিক্রি শুরু করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img