Sunday, July 12, 2026
26.4 C
Dhaka
No menu items!

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ৬৩ নিউস্কাটনস্থ বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহসভাপতি মাহফুজুর রহমান ও সহকারী জেনারেল সেক্রেটারি আরশাদ মঞ্জুর চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহবুব উল আলম (অব.)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর মাহবুব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হাকিম আজিজ (অব.) ও প্রফেসর ড. শামীমা তাসনিম।

উদ্বোধনী বক্তব্যে সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম বলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কোরআনের আলো বিস্তার, আলোকিত সমাজ গঠন, সমাজসেবা ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য বিভিন্ন সময় বিদগ্ধ মনীষীদের অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করে আসছে। এ বছরের বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৬ প্রদানের জন্য ৯ জন মনীষীকে মনোনীত করা হয়েছে।

অ্যাওয়ার্ড ও সম্মাননাপত্রপ্রাপ্তরা হলেন: ইসলামী শিক্ষা ও উলামা ঐক্যে মাওলানা মুহাম্মদ মামুনুল হক, শিক্ষা বিস্তার ও সমাজসেবায় প্রফেসর মাহবুব আহমদ, মানবকল্যাণে অধ্যাপক আবু নাছের মোহাম্মদ আবদুজ জাহের, মহিলাদের মাঝে দ্বিনি দাওয়াত বিস্তারে প্রফেসর ড. শামীমা তাসনিম, জুলাই বিপ্লব ২০২৪-এ অবদানে নাহিদ ইসলাম এমপি; আদর্শ প্রশাসক হিসেবে শাহ আবদুল হান্নান (মরণোত্তর) ও এ জেড এম শামসুল আলম (মরণোত্তর), কুরআন ও দীন প্রচারে মুহাম্মদ নূরুল ইসলাম (মরণোত্তর), কুরআনের বৈজ্ঞানিক গবেষণায় এয়ার কমোডর ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান (মরণোত্তর)।

মেজর জেনারেল মাহবুব উল আলম (অব.) বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল অর্থনৈতিক বা সামরিক সক্ষমতায় নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক ভিত্তির ওপর নির্ভরশীল। কুরআনের শিক্ষা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, সততা ও দায়িত্বশীলতার চর্চা শেখায়, যা সুশাসিত সমাজ গঠনের মূল উপাদান। তিনি ঘরে ঘরে কুরআন শিক্ষা পৌঁছে দেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রতিনিধিদের উদ্দেশ্যে আন্তরিকতা ও ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, বর্তমান মুসলিম উম্মাহ নানাবিধ সংকটের সম্মুখীন, যার অন্যতম প্রধান কারণ অনৈক্য ও বিভক্তি। তিনি বলেন, পবিত্র কুরআনের আলোকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ‘আল্লাহর রজ্জু’ দৃঢ়ভাবে ধারণ করতে হবে। ভিন্ন মত থাকা স্বাভাবিক হলেও ইসলাম প্রতিষ্ঠা, কুরআনের শিক্ষা প্রসার এবং উম্মাহর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হাকিম আজিজ (অব.) বলেন, একটি শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে কুরআনের শিক্ষা অপরিহার্য। কুরআনের নির্দেশনা অনুসরণ করলে নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

প্রফেসর মাহবুব আহমদ মরহুম প্রশাসক ও লেখকদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রফেসর ড. শামীমা তাসনিম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কুরআনের অনুধাবন আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সোসাইটির উপদেষ্টা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম অংশে ৫০ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি বাবদ নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান ইফতার ও ডিনারের মাধ্যমে সমাপ্ত হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img