Monday, August 24, 2026
29 C
Dhaka

নোয়াখালী পর্যটনকেন্দ্রে লাঠিপেটার সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২০২৪ সালের এপ্রিল মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটার ঘটনায় আলোচনায় আসা তখনকার ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে তার স্ত্রী নুশরাত জাহান শমী।

গত ২৯ জানুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এ মামলার আবেদন করা হয়। এরপর বাদীর বক্তব্য রেকর্ড করে ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার বেগম রমনা থানার ওসিকে এই আবেদন এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানিয়েছেন নুশরাত জাহান শমীর আইনজীবী রাকিব হাসান। একই দিনে ট্রাইব্যুনালের লিখিত আদেশটি আদালত থেকে পাওয়া গেছে এবং মামলার আবেদন রমনা থানার ওসিকে পাঠানো হয়েছে।

মামলায় এএসপি তসলিম হুসাইনের পাশাপাশি তার মা, ভাই ও বোনসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে। বর্তমানে তসলিম হুসাইন বান্দরবান জেলায় সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ জুন বাদী নুশরাত জাহান শমী এবং তসলিম হুসাইন পারিবারিক উদ্যোগে মুসলিম শরিয়ত মোতাবেক ও রেজিস্ট্রিকৃত নিকাহনামায় ৭ লাখ টাকার কাবিনমূলে দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত বছরের ২২ সেপ্টেম্বর তসলিম হুসাইন তার স্ত্রীর কাছে তালাকনামা পাঠান। বাদীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার আদালত গত ১৮ জানুয়ারি ওই তালাকনামার কার্যক্রমে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

মামলায় বলা হয়, বিয়ের পর থেকেই তসলিম হুসাইন অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তিমূলক বদলি আদেশ দেওয়া হয়। বাদী অভিযোগ করেন, তসলিম হুসাইন তার স্ত্রীর কাছ থেকে নানাভাবে চাপ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার যৌতুক আদায় করেছেন। টাকা না দিলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ছলে বলে বিভিন্ন নামে—গাড়ি, জমি, ঘড়ি, মোবাইল ক্রয়, অনলাইনে জুয়া খেলার জন্যও টাকা নেওয়া হতো।

মামলায় আরও উল্লেখ করা হয়, তসলিম হুসাইনের চারিত্রিক স্খলন, উগ্র ও বেপরোয়া জীবনযাপন, সরকারি বাসায় সরকারের দলীয় গুন্ডা পান্ডার সঙ্গে মদ্যপান, ইয়াবা সেবন, দেশের বিভিন্ন স্থানে হোটেলে নারী অতিথিসহ গমন, যৌতুকের কারণে নির্যাতন এবং জোরপূর্বক সম্পদ কেড়ে নেওয়ার অভিযোগে বাদী নিজেকে সুরক্ষার জন্য থানায় জিডিও করেছিলেন।

২০২৪ সালের ১৫ এপ্রিল নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের পর্যটনকেন্দ্র রেগুলেটর এলাকায় তসলিম হুসাইনের মারধরের ঘটনায় আহত হন আলী আজগর (৩৬), তার ভাই পুলিশ কনস্টেবল ওমর ফারুক (৩১) এবং আজগরের স্ত্রী (২৭)সহ আরও কয়েকজন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img