Tuesday, September 29, 2026
31.1 C
Dhaka

ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

রাজধানীর মেট্রোরেলে ভ্রমণের জন্য ব্যবহৃত র‌্যাপিড পাস ও এমআরটি পাস এখন ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। কার্ডধারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই এই দুটি পাসে টাকা রিচার্জ করতে পারবেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও স্টেশনে এই সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, এটি গণপরিবহন ব্যবস্থায় বহুল প্রতীক্ষিত একটি অগ্রগতি। তিনি জানান, স্টেশনে লাইনে দাঁড়িয়ে ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা মেট্রোরেল ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী করবে।

তিনি জানান, বর্তমানে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুটি করে AVM মেশিন স্থাপন করা হয়েছে। বাসায় বসে রিচার্জ করে স্টেশনে এসে কার্ড মেশিনে ট্যাপ করলেই রিচার্জ সফল দেখাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে ডিএমটিসিএল যুগান্তকারী ভূমিকা রাখছে। নাগরিকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত থাকবে।

যেভাবে অনলাইনে রিচার্জ করবেন

অনলাইনে রিচার্জ করতে প্রথমে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপ–এ নিবন্ধন করতে হবে। প্রয়োজনে র‌্যাপিড পাস কার্ডও রেজিস্টার করতে হবে। যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে। তবে AVM মেশিনে ট্যাপ দেওয়ার আগ পর্যন্ত রিচার্জ “Pending/অপেক্ষমাণ” অবস্থায় থাকবে। ট্যাপ করার পর ব্যালেন্স আপডেট হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে এবং সফল রিচার্জের পর মোবাইলে এসএমএস যাবে।

একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। আগের অপেক্ষমাণ রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন রিচার্জ করা যাবে না। ব্ল্যাকলিস্টেড বা অবৈধ কার্ডে রিচার্জ কার্যকর হবে না।

রিচার্জ বাতিলের ক্ষেত্রে AVM-এ ট্যাপ করার আগ পর্যন্ত ৭ দিনের মধ্যে রিফান্ডের অনুরোধ করা যাবে, তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। কার্ড ব্ল্যাকলিস্টেড থাকলে ব্যালেন্স আপডেট না হলে একই নিয়মে রিফান্ড পাওয়া যাবে। ব্যবহারকারীরা রিচার্জ হিস্ট্রি অ্যাপ বা ওয়েব পোর্টালে দেখতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img