Friday, July 24, 2026
27.8 C
Dhaka
No menu items!

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘ সময় অবস্থানের পর তারা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সীমান্ত সংশ্লিষ্ট মহলেও প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইনের চেষ্টা প্রতিরোধ করে বিজিবি। ওই সময় দুই পরিবারের ছয় সদস্য কাঁটাতারের বেড়ার কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী এবং একজন শিশু ছিলেন।

সারাদিন তারা সীমান্তসংলগ্ন মাঠের একটি পাটক্ষেতের পাশে অবস্থান করেন। মানবিক বিবেচনায় স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের খাবার ও পানি সরবরাহ করেন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান আসেনি। ফলে রাত নামার পরও ছয়জনকে সীমান্ত এলাকাতেই অবস্থান করতে হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের মানুষ বিজিবির সঙ্গে পাহারায় ছিলেন। কিন্তু রাত প্রায় তিনটার পর থেকে ওই ছয়জনকে আর সেখানে দেখা যায়নি। এরপর থেকেই তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, নাকি ভারতীয় কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে নিয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্ত এলাকার বাসিন্দারাও বিষয়টি নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, রাত তিনটার পর থেকে ওই ব্যক্তিদের আর দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে থাকতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img