Saturday, June 6, 2026
36.8 C
Dhaka

ইত্যাদিতে জুলাই প্রসঙ্গ না থাকায় সমালোচনা, হানিফ সংকেতকে নিয়ে সারোয়ার তুষারের মন্তব্য

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সাম্প্রতিক নরসিংদীভিত্তিক পর্বে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনাবলি স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেতের সমালোচনা করেন।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার দাবি করেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিদ্যমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবের কারণে জুলাই গণঅভ্যুত্থান এখনো অনেক সাংস্কৃতিক উপস্থাপনায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কালচারাল ইন্ডাস্ট্রিতে বি-আওয়ামীকরণ যত দিন না হবে; তত দিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।’

পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ‘ইত্যাদি’র একজন দর্শক হিসেবে অনুষ্ঠানটির প্রতি তার আগ্রহ রয়েছে। নরসিংদীকে কেন্দ্র করে নির্মিত সর্বশেষ পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে সেখানে জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদীর ভূমিকা এবং সংশ্লিষ্ট ঘটনাবলির কোনো উল্লেখ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।

সারোয়ার তুষার লিখেছেন, ‘যে জেলায় ‘‘ইত্যাদি’’ হয়, সেই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ‘ইত্যাদি’র পুরোনো রেওয়াজ। ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদ, ভাই গিরিশচন্দ্র সেনের বসতভিটা, সমাধিস্থল, জাদুঘর, লাইব্রেরি দেখানো হলো। তাদের কীর্তি ও সংক্ষিপ্ত ইতিহাসও বর্ণিত হলো। নরসিংদীর সন্তান হিসেবে অবশ্যই আমরা গর্বিত।’

তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নাই। জুলাইয়ের নরসিংদী নাই। জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহের ইতিহাস নাই। শহীদ তাহমিদ, শহীদ ইমন বা শহীদ রাব্বি নাই! জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকতের চৈতন্যে নাই।’

তিনি আরও বলেন, অনুষ্ঠানের কুইজ পর্বে নরসিংদীর কৃতী সন্তানদের মধ্যে কবি শামসুর রাহমান ও সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের নাম থাকলেও জুলাই অভ্যুত্থান বা সংশ্লিষ্ট ঘটনাবলির কোনো প্রসঙ্গ ছিল না। বিষয়টি তাকে হতাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার মত দেন যে, জুলাই গণঅভ্যুত্থানকে এখনো দেশের ইতিহাসচর্চা এবং সাংস্কৃতিক উপস্থাপনায় পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, ইতিহাস রচনা ও সাংস্কৃতিক শিল্পক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আসা পর্যন্ত এ গণঅভ্যুত্থান অনেকের চেতনায় প্রত্যাশিত গুরুত্ব পাবে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঢাকায় মৃত্যুর পর শেষ আশ্রয় নিয়েও বাড়ছে অনিশ্চয়তা

রাজধানী ঢাকা দেশের অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের অন্যতম কেন্দ্র।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে...

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...
spot_img

আরও পড়ুন

ঢাকায় মৃত্যুর পর শেষ আশ্রয় নিয়েও বাড়ছে অনিশ্চয়তা

রাজধানী ঢাকা দেশের অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের অন্যতম কেন্দ্র। জীবনের অধিকাংশ সময় এই শহরে কাটালেও মৃত্যুর পর অনেক মানুষের জন্য এখানেই শেষ আশ্রয় নিশ্চিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ,...

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...
spot_img