Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন পাঁচ নতুন মুখ

সরকারের প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়াতে শিগগিরই মন্ত্রিপরিষদে নতুন সদস্য যুক্ত হতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের উদ্যোগও নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনতেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। রাজনৈতিক ভারসাম্য ও দক্ষতা মূল্যায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে কয়েকজন মন্ত্রীর ওপর একাধিক দপ্তরের দায়িত্ব থাকায় প্রশাসনিক চাপ বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে নতুন মুখ যুক্ত করার পাশাপাশি দায়িত্ব পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হচ্ছে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একাধিক সূত্র বলছে চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদে পরিবর্তন দেখা যেতে পারে।

নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নামও আলোচনায় এসেছে।

এ ছাড়া কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img