Saturday, May 2, 2026
25 C
Dhaka

কুমিল্লায় গার্মেন্টসে শর্ট সার্কিটে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় গুরুতর আহত তিন শ্রমিকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অপর একজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি শুক্রবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন আমীর শার্টস লিমিটেড গার্মেন্টসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক।

মৃতদের মধ্যে একরাম হোসেন (৩৫) শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসীন ভুইয়ার ছেলে এবং গার্মেন্টসটির বয়লার অপারেটর ও ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তা কর্মী। তিনি পাশের সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় আহত ওয়েল্ডার রবিউল হোসেন বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গার্মেন্টসের বয়লার অপারেটর একরাম বিদ্যুতের মূল সুইচ অন করার সময় হঠাৎ করে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে নিরাপত্তা কর্মী সাজ্জাদ, একরাম এবং ওয়েল্ডার রবিউল আহত হন।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

আমীর শার্টস লিমিটেড গার্মেন্টসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক বলেন, গত বুধবার সকালে ফ্যাক্টরি চালুর সময় সুইচ অন করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তারা গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।

তিনি আরও জানান, কোম্পানির নিয়ম এবং বিজিএমইএ-এর বিধি অনুযায়ী নিহত ও আহতদের সব ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের পড়াশোনার দায়িত্বসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...

ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান বক্তাদের

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক...

চট্টগ্রামে পানিতে ডুবে তায়েফের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ তায়েফ...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আড়িয়াল...

বদলি ব্যবস্থায় নতুন উদ্যোগ সরকারের

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি প্রক্রিয়া...

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা,...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির...
spot_img

আরও পড়ুন

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে কয়েক একর জমির কাঁচা ধান, পাট ও তিলখেত...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। শুক্রবার ( ৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার...
spot_img