Sunday, August 2, 2026
27 C
Dhaka
No menu items!

বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা হয়নি, যার ফলে বর্তমানে হামের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনা মহামারির মতোই উদ্বেগজনক। তিনি জানান, যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আজ থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালে এবং ৩ মে থেকে সারাদেশে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে, কারণ আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই এই বয়সের শিশু।

হামের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই উল্লেখ করে মন্ত্রী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিশুরা হাম রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে এবং টিকাদান কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি দাবি করেন, প্রতি চার বছর অন্তর হাম-রুবেলা টিকা দেওয়ার কথা থাকলেও বিগত সরকার এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেয়নি। তার ভাষায়, ২০২০ সালে শিশুদের জন্য এই টিকা দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি, যার ফলে শিশুস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।

মন্ত্রী বলেন, টিকাদানে বিলম্বের কারণে কিছু শিশুর মৃত্যুও ঘটেছে, যা পূর্ববর্তী সরকারের অবহেলার ফল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় হাম-রুবেলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং যেসব এলাকায় সংক্রমণের ঝুঁকি রয়েছে, সেসব এলাকায় বিশেষ নজরদারি ও কার্যক্রম জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, আহমেদ জমসেদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র চৌধুরী বক্তব্য দেন। এছাড়া নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img