Sunday, May 24, 2026
30 C
Dhaka

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, দুর্নীতি ও রোগীদের সঙ্গে আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা ও রাজনৈতিক কর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোংলা সরকারি কলেজ গেট এলাকায় পৃথক ব্যানারে সাধারণ শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নূর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঈমান হোসেন রিপন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, বিল্লাল হোসেন, মহাসিন ভূঁইয়া, রতন মাহমুদ, মামুন পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সম্পাদক শামীম হাসান, ছাত্রদল নেতা সাকিব মাহমুদ, মুন্নাসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, গত রোববার ভোরে বিষপান করা এক রোগীকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে স্বজনদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তাদের দাবি, রোগীকে যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বে অবহেলা করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল নেতা সজীব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে শান্ত ও মানিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তারা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে এটিকে দুর্নীতি ও অনিয়মের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তাদের অভিযোগ, সাধারণ মানুষ সেখানে প্রতিনিয়ত দুর্ব্যবহার ও হয়রানির শিকার হচ্ছেন। কিছু চিকিৎসক দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে ব্যক্তিগত ক্লিনিকে রোগী দেখছেন এবং নিম্নমানের চিকিৎসা দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়।

বক্তারা আরও বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে উল্টো মামলা-হামলার মুখে পড়তে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও ক্ষোভ তৈরি হচ্ছে।

জানা গেছে, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img