Wednesday, July 8, 2026
26.6 C
Dhaka

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’ ব্যবহারের অভিযোগ তুলে সংসদ সদস্য আমির হামজার বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি এ দাবি জানান।

রুমিন ফারহানা বলেন, ‘আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে– এ সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে আরেকজন সদস্য যে কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এ ব্যাপারে বিচার চাইছি। সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টিকে দেখবেন।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না। তিনি বিষয়টি উত্থাপনের ক্ষেত্রে নিয়ম মেনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, কোনো সদস্য অপদস্থ হলে স্পিকারের মাধ্যমে নোটিশ দিতে পারেন। এ বিষয়ে সংসদীয় কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি আশ্বাস দেন, যথাযথ প্রক্রিয়ায় বিষয়টি উত্থাপন করা হলে প্রতিকার পাওয়া সম্ভব।

এ বিষয়ে স্পিকারও বলেন, কোনো মানহানিকর বা অরুচিকর বক্তব্য দেওয়া হলে তা নোটিশের মাধ্যমে জানাতে হবে। সংসদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে একই বৈঠকে জামায়াতে ইসলামীর এমপি সাঈদ উদ্দিন আহমেদ হানজালা তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করার ঘটনায় প্রতিকার দাবি করেন। তিনি পয়েন্ট অব অর্ডারে বলেন, স্পিকারের স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে এভাবে সম্বোধন করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে হানজালা বলেন, তাকে জঙ্গি বলার কারণ হিসেবে তার মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিধানকে উল্লেখ করা হচ্ছে, যা সুন্নতে রাসুল (সা.) অনুসরণের অংশ। তিনি বলেন, এ ধরনের মন্তব্য তার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

পরে স্পিকার তাকে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img