Thursday, July 23, 2026
26.2 C
Dhaka
No menu items!

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। এ সংখ্যা ফেব্রুয়ারি মাসের তুলনায় তিন গুণের বেশি, যখন দুইজন নিহত হয়েছিল।

এমএসএফ জানায়, মার্চে রাজনৈতিক সহিংসতার ৫৬টি ঘটনায় ৪০৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতের ২ জন, ১ জন নারী এবং ১ জনের রাজনৈতিক পরিচয় অজানা।

একই সময়ে কারাগারে ১১ জন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আরও ২ জন মারা গেছেন। এমএসএফ মনে করে, বন্দীদের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ তদন্ত করা হলে এ ধরনের মৃত্যু নিয়ন্ত্রণ করা সম্ভব।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। মার্চে ২৮৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের তুলনায় ৩৬টি বেশি। এর মধ্যে ধর্ষণ ৪৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি। চারজন প্রতিবন্ধী কিশোরী ও নারী ধর্ষণের শিকার হয়েছেন।

সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, মানবাধিকার পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা ও কারাগারে মৃত্যুর ঘটনা মানবাধিকার পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।

মার্চে সাংবাদিক নির্যাতনের ঘটনা কিছুটা কমলেও সরকারি দলের সংশ্লিষ্টতায় সংবাদ সংগ্রহে বাধা প্রদানের ঘটনা রেকর্ড করা হয়েছে। ১০টি ঘটনায় ৩০ জন সাংবাদিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হয়েছেন।

অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে ৫৩টি, যার মধ্যে ২ শিশু, ২ কিশোর, ১৩ নারী ও ৩৬ পুরুষ। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী নির্যাতনের ৮টি ঘটনা এবং ১০টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

এছাড়া মার্চে সড়ক দুর্ঘটনায় ১০ দিনে ৩৪২টি দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। এমএসএফ মনে করে, মহাসড়কে বেপরোয়া গতির গাড়ি, অতিরিক্ত যাত্রী চাপ এবং হাইওয়ে পুলিশের অপর্যাপ্ত তৎপরতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img