Wednesday, July 22, 2026
28 C
Dhaka
No menu items!

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে খলিসা, গরান ও পশুরসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটে ওঠায় মধু সংগ্রহের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। মৌয়ালরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই সঙ্গে মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে কিছুটা স্বস্তি এলেও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

প্রতিবছরের মতো এবারও মৌয়ালরা জীবন ঝুঁকি নিয়ে মধু সংগ্রহে নামবেন। তবে বাঘ ও কুমিরের পাশাপাশি এবার তাদের প্রধান শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বনদস্যুদের তৎপরতা।

মৌয়ালদের অভিযোগ, সুন্দরবনের ভেতরে সক্রিয় দস্যু চক্র অপহরণ ও মুক্তিপণের মাধ্যমে তাদের ভয়ভীতি দেখাচ্ছে। নির্ধারিত অর্থ না দিলে নির্যাতনের শিকার হতে হয় বলে জানিয়েছেন তারা।

স্থানীয় একাধিক মৌয়াল জানান, সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বেড়েছে। ফলে অনেকেই নিরাপত্তার অভাবে বনে যেতে অনাগ্রহ প্রকাশ করছেন।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আমি ছোটবেলা থেকে দেখছি, মৌয়ালরা জঙ্গলে যাওয়ার সময় বাঘ-কুমিরকে তেমন ভয় পেতেন না। কিন্তু এখন বনদস্যু আতঙ্ক মারাত্মক আকার ধারণ করেছে। একবার দস্যুদের হাতে ধরা পড়লে আর রক্ষা নেই। তাই ভয়ে এবার অনেকেই মধু কাটা বাদ দিয়ে এলাকায় দিনমজুর খাটার সিদ্ধান্ত নিচ্ছেন।’

মৌয়াল আক্কাস আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে বাপ-দাদার পেশা হিসেবে সুন্দরবনে মধু কাটতে যাই। কখনো পিছপা হইনি। আগে বেশ কয়েক বছর বনে বনদস্যুদের চাপ ছিল না, নির্বিঘ্নে মোম-মধু কেটে আনতে পেরেছি। কিন্তু এবার শুনছি জঙ্গলে দস্যুতা বেড়েছে। ভয়ে সুন্দরবনে যাওয়া ছেড়ে দেয়ার উপক্রম হয়েছে।’

বন বিভাগের তথ্যে দেখা গেছে, গত কয়েক বছরে মধু আহরণের পরিমাণ ওঠানামা করেছে। মৌয়ালদের সংখ্যা কমে যাওয়ায় এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তবে বন বিভাগ জানিয়েছে, নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সঙ্গে যৌথ টহল বাড়ানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img