Friday, June 5, 2026
29.7 C
Dhaka

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ পায়নি ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতির কাছে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে কমিশন সফল হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি। তিনি জানান, নির্বাচন পরিচালনায় কমিশন নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছে।

সিইসি আরও বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সংসার পরিচালনা থেকে শুরু করে প্রশাসনিক কাজ—সব ক্ষেত্রেই নারীরা পুরুষদের সঙ্গে সমানভাবে অবদান রাখছেন। এবারের নির্বাচনে দায়িত্ব পালনকারী নারী কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালন করা নারী কর্মকর্তাদের সম্মাননা দেওয়ার বিষয়টি কমিশনের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে। তাদের অবদানকে মূল্যায়ন করার উদ্যোগ নেওয়া হতে পারে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। পোস্টারবিহীন নির্বাচন আগে কল্পনা করা কঠিন ছিল, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। নির্বাচনী পরিবেশ উন্নয়নে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। অনেক এলাকায় আগে যেখানে নারীদের ভোটার উপস্থিতি কম ছিল, সেখানে এবার তারা সক্রিয়ভাবে ভোট দিয়েছেন বলে জানান তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img