Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

বিশেষ বাস সার্ভিসে শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর উদ্যোগে শনিবার সকাল থেকে রাজধানীর ক্যাম্পাস থেকে দেশের সাতটি বিভাগের উদ্দেশে রওনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নয়টি বিশেষ বাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এই সাত বিভাগের নিজ নিজ গন্তব্যে যাত্রা করেছেন।

শনিবার সকালে নির্ধারিত সময়ে বাসগুলো রওনা দেয়। বাড়ি ফেরার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে অনেক শিক্ষার্থী বাসে আসন না পেয়ে দাঁড়িয়েও গন্তব্যের পথে যাত্রা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকিম হাসান বলেন, ‘সারা বছর পড়াশোনা ও একাডেমিক ব্যস্ততার কারণে পরিবার থেকে দূরে থাকতে হয়। তাই ঈদের সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ আলাদা। বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস থাকায় এবার বাড়ি ফেরা সহজ হয়েছে।’

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, ‘ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে আমরা স্বস্তিতে বাড়ি যেতে পারছি। মহৎ এই উদ্যোগ নেওয়ার জন্য জকসুর পরিবহন সম্পাদক ও পরিবহন প্রশাসককে ধন্যবাদ জানাই।’

শিক্ষার্থীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ বাস প্রস্তুত রাখা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবহন পুল থেকে নয়টি বাস দিয়ে বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিজ পরিবারে ফিরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...
spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...
spot_img