Friday, July 31, 2026
31 C
Dhaka
No menu items!

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বল্প সময়ের জন্য হওয়া এই শিলাবৃষ্টিতে মাঠের বিভিন্ন ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার ১৪ মার্চ সন্ধ্যা প্রায় ৭টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। অল্প সময় স্থায়ী হলেও হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এই সময়টিতে মাঠে বিভিন্ন ধরনের মৌসুমি ফসল রয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ ছিল না, প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। তারপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকদের অনেকেই জানিয়েছেন, শিলাবৃষ্টি অল্প সময় স্থায়ী হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে কোথাও কোথাও ক্ষতির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। মাঠে থাকা ধান, সবজি ও অন্যান্য ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন কৃষকরা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের সময় এমন ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ঘটনা স্বাভাবিক হলেও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img